বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আমার পঞ্চাশ বছর বয়সী লুকটা দেখার অপেক্ষায় আছি: পরী মণি

পরী মণি। ছবি : সংগৃহীত
পরী মণি। ছবি : সংগৃহীত

অবশেষে মুক্তির মিছিলে নাম লেখাল পরী মণি অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’। সিনেমাটির মুক্তি সামনে রেখে প্রচারণা শুরুর ঘোষণা দিতে এসে নিজের অভিজ্ঞতার ঝুলি খুললেন এই চিত্রনায়িকা। জানালেন, এই সিনেমায় নিজের পঞ্চাশ বছর বয়সী রূপ দেখার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

প্রচারণার শুরুতেই ভক্তদের উচ্ছ্বাস ছুঁয়ে গেছে পরী মণিকে। তিনি জানান, ইনবক্সে ভক্তরাই তাকে ‘ডোডোর গল্প’ মুক্তির খবর পাঠাচ্ছেন। বিষয়টি নিয়ে ভীষণ এক্সাইটেড উল্লেখ করে পরী বলেন, “ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে ‘ডোডোর গল্প’ রিলিজ হচ্ছে। তো এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার। প্রমোশনটা যে আপনাদের (ভক্তদের) হাত ধরে শুরু হয়েছে, এটা আমার জন্য দারুণ একটা ব্যাপার।”

‘ডোডোর গল্প’ সিনেমার অভিজ্ঞতাকে ‘লাইফটাইম এক্সপেরিয়েন্স’ হিসেবে অভিহিত করেছেন পরী মণি। তিনি জানান, ছবিটির কাজ দুই বছর আগে শেষ হলেও এর স্মৃতি তার জীবনের অংশ হয়ে থাকবে।

সিনেমায় নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে পরী মণি বলেন, ‘এখানে বয়সের একটা জার্নি দেখানো হয়েছে। একদম টিনেজ বয়স থেকে পঞ্চাশ বছরের বেশি বয়স পর্যন্ত। আমি মনে হয় ৫০ বছরের ওপরেও যেই লুকটা হয়, সেরকম একটা লুক দিয়েছি। আমি ওই পঞ্চাশ বছর বয়সী লুকটা দেখার জন্যই বেশি অপেক্ষা করছি যে, কখন এই লুকটা আসবে এবং সিনেমার শেষ অংশটা।’

তবে সিনেমার গল্প নিয়ে খুব বেশি কিছু এখনই ফাঁস করতে চান না নায়িকা। সংবাদ সম্মেলনের একপর্যায়ে কিছুটা রহস্যময় ভঙ্গিতে তিনি সবাইকে অনুরোধ করে বলেন, ‘প্লিজ আর কেউ এটা নিয়ে প্রশ্ন করিয়েন না, তাহলে আমি অনেক কিছু বলে দেবো।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১০

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১১

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১২

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৩

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১৪

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৫

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১৬

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১৭

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১৮

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৯

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

২০
X