বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীর মাথা ফাটানো নিয়ে ক্ষুব্ধ পরীমণি

শিক্ষার্থীর মাথা ফাটানো নিয়ে ক্ষুব্ধ পরীমণি I ছবি : সংগৃহীত
শিক্ষার্থীর মাথা ফাটানো নিয়ে ক্ষুব্ধ পরীমণি I ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ জেলার একটি স্কুলে ক্লাস চলাকালীন শিক্ষকের ডাস্টারের আঘাতে এক শিক্ষার্থীর মাথা ফেটে রক্তাক্ত হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

বিষয়টি নজরে এসেছে জনপ্রিয় অভিনেত্রী পরীরও। তিনি ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করে অভিযুক্ত শিক্ষককে ‘বিকৃত মানসিকতার লোক’ বলে অভিহিত করেছেন।

অভিনেত্রী তার পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘কত বড় বিকৃত মানসিকতার লোক! এটা শিক্ষক হয় কিভাবে?’

কী আছে সেই সিসিটিভি ফুটেজে?

ভাইরাল হওয়া সিসিটিভি ভিডিওতে দেখা যায়, ক্লাস চলাকালীন শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে ছোটাছুটি করছিলেন। এমন সময় অত্র স্কুলের প্রধান শিক্ষক (অভিযুক্ত) শ্রেণিকক্ষে প্রবেশ করেন এবং শিক্ষার্থীদেরকে শাসন করতে শুরু করেন।

এ সময় তিনি ক্লাসের একাংশের শিক্ষার্থীদের কান ধরে দাঁড় করিয়ে রাখেন। দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের মধ্য থেকে একবারে সামনের সারিতে বসে থাকা এক ছাত্রীকে তিনি হাতে থাকা ডাস্টার দিয়ে সজোরে মাথায় আঘাত করেন। ডাস্টারের আঘাতে সঙ্গে সঙ্গে মেয়েটির মাথা ফেটে রক্ত ঝরতে শুরু করে।

ফুটেজের সবচেয়ে মর্মান্তিক অংশে দেখা যায়, মাথা ফেটে রক্ত ঝরতে শুরু করার পরও ওই শিক্ষক শিক্ষার্থীকে কান ছেড়ে বসতে দেননি। উল্টো ক্লাসের মেঝেতে পড়ে থাকা রক্ত তিনি অন্য একজন শিক্ষার্থীকে দিয়ে মুছে ফেলেন।

নেটিজেনদের ক্ষোভ ও শাস্তির দাবি

শিক্ষার্থীকে নির্মমভাবে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার এই ঘটনায় সামাজিকমাধ্যমে সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। নেটিজেনরা অভিযুক্ত এই প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘বর্তমানে এমন নির্দয় শিক্ষক খুব বেশি দেখা যায় না। মেয়েরা এমনিতেই কোমলমতি, তাদের এমনভাবে আঘাত করা মেনে নেওয়া যায় না। প্রধান শিক্ষককে আইনের আওতায় এনে তদন্তসাপেক্ষে শাস্তির ব্যবস্থা করা উচিত।’

অন্য একজন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘উনাকে (প্রধান শিক্ষক) বিচারের আওতায় আনার জোর দাবি জানাই।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

ভারতে ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১০

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১১

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৩

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৪

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৫

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১৮

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১৯

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

২০
X