বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৩ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আমি নাকি ফিতা কাটা নায়িকা : অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

ঢালিউড কুইন অপু বিশ্বাসকে ‘ফিতা কাটা নায়িকা’ বলেছেন চলচ্চিত্র প্রযোজক সিমি ইসলাম কলি। মূলত তাদের দুজনের মধ্যে ইউটিউব চ্যানেলের কনটেন্টের স্বত্ব নিয়ে চলমান দ্বন্দ্বের জেরে চিত্রনায়িকাকে এ কথা বলেন ওই প্রযোজক।

ফিতা কাটা নায়িকা তকমার বিষয়ে সংবাদমাধ্যমকে অপু বলেন, ‘শুনেছি, আমাকে হেয় করে কথা বলেছেন তিনি। আমাকে নিয়ে কথা বলার যোগ্যতা কী তার আছে? আমাকে বলা হয়—আমি নাকি ফিতা কাটা নায়িকা! যোগ্যদেরই তো ফিতা কাটতে অনুষ্ঠানে ডাকা হয়। ভ্যালুর কারণেই আমাদের মতো তারকাদের দিয়ে এমন অনুষ্ঠান করানো হয়। বড় বড় ক্রিকেটারদেরও নতুন প্রতিষ্ঠানে উদ্বোধন ও ফিতা কাটতে ডাকা হয়।’

অপু বিশ্বাসকে কেন ‘ফিতা কাটা নায়িকা’ বললেন, প্রশ্নের জবাবে সংবাদমাধমে কলি বলেন, ‘এটি আমি রাগের বশীভূত হয়ে বলে ফেলেছি।’

ইউটিউব চ্যানেলের কনটেন্টের স্বত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে, নিজের ইউটিউব চ্যানেল হ্যাক করে বন্ধ করার অভিযোগ এনে প্রযোজক সিমি ইসলাম কলি চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের অ্যাডমিন জাহিদুল ইসলামের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। রাজধানীর হাতিরঝিল থানায় গত সোমবার রাতে জিডি করেছেন ওই প্রযোজক। কলির ভাষ্য, আশ্বাস দিয়েও চ্যানেল ফেরত না পেয়ে সাধারণ ডায়েরি করতে বাধ্য হয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

১১

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

১২

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১৩

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

১৪

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

১৬

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১৭

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১৮

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১৯

আজকের স্বর্ণের বাজারদর

২০
X