বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

তানজিমের সেই পোস্ট নিয়ে মুখ খুললেন জায়েদ

ক্রিকেটার তানজিম ও চিত্রনায়ক জায়েদ খান। ছবি : সংগৃহীত
ক্রিকেটার তানজিম ও চিত্রনায়ক জায়েদ খান। ছবি : সংগৃহীত

এবারের এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে অভিষেক হয় পেসার তানজিম হাসান সাকিবের। প্রথম ম্যাচেই তার পারফরমেন্স নজর কাড়ে ক্রিকেটপ্রেমীদের।

কিছুদিন আগে তানজিম সাকিবের ভেরিফায়েড ফেসবুক পেজে থাকা ২০২২ সালের ৯ সেপ্টেম্বরের একটি লেখা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ‘নারীদের চাকরি করা’বিষয়ক তানজিমের ওই পোস্ট ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই নানা মহলে সমালোচিত হতে শুরু করেন এই ক্রিকেটার। অনেকেই তাকে দল থেকে বাদ দেওয়ার দাবিও করেছেন। তার পক্ষে-বিপক্ষে কথা বলছেন সাধারণ মানুষ ছাড়াও নানা তারকা।

সম্প্রতি তানজিমের পোস্টের বিষয়ে প্রশ্ন করা হয় চিত্রনায়ক জায়েদ খানকে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ফেসবুকে পোস্ট দেওয়া একেকজনের, একেক মনমানসিকতা। পোস্ট তো দেওয়া যায়। তানজিম সাকিব তো তার পোস্টের ব্যাপারে ক্লিয়ার করেছে। সে তো বলেছে, আমি নারী বিদ্বেষী না; আমার মা একজন নারী।’

চিত্রনায়ক আরও বলেন, ‘সবার রোল মডেল হওয়া উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেভাবে তিনি কাজ করছেন, নারী নেতৃত্ব নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এরপরও কেউ নারী বিদ্বেষী বা নারী নেতৃত্ব নিয়ে মন্তব্য করা সমীচীন বলে মনে করি না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

বাজারে অচল ১ টাকার কয়েন, ফিরিয়ে দিচ্ছে ভিক্ষুকও

সিরিয়া ও লেবানন থেকে সেনা সরাতে নেতানিয়াহুকে চাপ ট্রাম্পের

সমবায় সমিতির টাকা লুট করে উধাও আওয়ামী লীগ নেতা

যুক্তরাষ্ট্রের বেসামরিক স্থাপনায় হামলা যুদ্ধাপরাধ: জাতিসংঘে ইরানের প্রতিনিধি

ইরানের তেল রপ্তানি ঠেকাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

সৌদি আরবে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

‘শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কাউকে ক্ষমা করবে না’

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

১১

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব বিষয়

১২

জলাবদ্ধ সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

১৩

যে শর্তে হরমুজে ২০ শতাংশ ফি প্রত্যাহার করলেন ট্রাম্প

১৪

ফ্রান্সের সঙ্গে যাত্রা শেষ দেশমের, কে হতে যাচ্ছেন পরবর্তী কোচ?

১৫

কে জানত? মেসির কোলের এই শিশুটি ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলবে 

১৬

কদর বাড়ছে ব্রয়লার মুরগির, জেনে নিন মজার রেসিপি

১৭

মেসির হাঁটাও প্রতিপক্ষের জন্য আতঙ্ক!

১৮

যে কারণে বাতিল ইয়ামালের গোল

১৯

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

২০
X