বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শুরু হলো পরীমণির দ্বিতীয় ইনিংস

পরীমণি। ছবি : সংগৃহীত
পরীমণি। ছবি : সংগৃহীত

দীর্ঘ দুই বছরের বিরতি ভেঙে অবশেষে শুটিংয়ে ফিরলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। আজ রবিবার (৮ অক্টোবর) ‘ডোডোর গল্প’ শিরোনামের সিনেমা দিয়ে বিরতি ভাঙলেন এ নায়িকা।

লাইট ক্যামেরা অ্যাকশনে ফেরা নিয়ে পরীমণি বলেন, ‘এতদিন এই দিনটির অপেক্ষায় ছিলাম। দুটি বছর এই প্রিয় জায়গাটি থেকে দূরে থাকতে হয়েছিল। ফেরার জন্য মুখিয়ে ছিলাম। অবশেষে ফেরা। ভীষণ ভালো লাগছে দ্বিতীয় ইনিংসে ফিরতে পেরে। ‘ডোডোর গল্প’ হতে যাচ্ছে অন্যরকম একটি গল্পের সিনেমা। ভিন্ন ঘরানার একটি চরিত্রে এ সিনেমায় দেখা যাবে।

শুটিংয়ের প্রথম দিনেই পরীমণি ছাড়া আরও অংশ নিয়েছেন আহসান হাবিব নাসিম। টানা দৃশ্যয়নের মধ্যে দিয়ে শেষ হবে সিনেমার শুটিং।

এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি পেরিয়ে চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধেছেন পরী। ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।

সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১১

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১২

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১৫

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

১৬

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৭

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X