রবিউল ইসলাম রুবেল
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

অভিনয়ের প্রস্তাব আমার জন্য শকিং ছিল : জেফার

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ নামে একটি ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এতে অভিনয় করেছেন জেফার রহমান। ‘মনোগামী’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো অভিনয়শিল্পী হিসেবে অভিষেক হলো তার। বিষয়টি নিজের জন্য অনেক আনন্দের একইসঙ্গে চ্যালেঞ্জিং মনে করছেন এই সংগীতশিল্পী ও অভিনেত্রী। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। গান থেকে অভিনয়ের পথচলাসহ নানা প্রসঙ্গে কালবেলার মুখোমুখি হন জেফার। সাক্ষাৎকার নিয়েছেন রবিউল ইসলাম রুবেল।

‘মনোগামী’কে বাংলায় কী নামে ডাকব?

‘মনোগামী’র বাংলা আমি জানি না। কিন্তু মনোগ্রামের অর্থ কী, সেটা পোস্টারেই দেওয়া আছে।

আপনার চুলের মধ্যে যে পরিবর্তন সেটা কি এমনই থাকবে? এটা আসলে অনেক দিন হয়ে গেছে, আমি নিজেও অভ্যস্ত হয়ে গিয়েছি। আগে প্রবলেম ছিল, চুল খুলে বের হতাম না। সেটা এখন আমার কাছে নরমাল হয়ে গেছে। আবার হয়তোবা করব। তবে দুটোই মেনটেইন করব।

যখন আপনার কাছে অভিনয়ের প্রস্তাব আসে সেটা আপনি কীভাবে নিয়েছেন?

যখন প্রথম অভিনয়ের প্রস্তাব আসে, আমার কাছে খুবই অবাক লেগেছে বিষয়টি। কারণ, আমি তো আসলে সংগীতের মানুষ। অভিনয়ের প্রস্তাব আমার জন্য শকিং ছিল। যেহেতু আমি গান করি, তখন ভাবলাম হয়তোবা আমি চেষ্টা করতেই পারি। আবার মোস্তফা সরয়ার ফারুকীর মতো নির্মাতা আমাকে অভিনয়ের সুযোগ দেন। তখন মনে হলো, এটাই আমার প্রথম প্রজেক্ট হওয়ার মতো।

চঞ্চল চৌধুরী ও মোস্তফা সরয়ার ফারুকী, এ দুই নামই কি তাহলে অভিনয়ে যুক্ত হওয়ার কারণ? একদম তাই। ফারুকী ভাই তো আছেনই, চঞ্চল ভাইয়ের কথা আমি অনেক পরে জানতে পারি। এমন কম্বিনেশন থাকার পর আর কী প্রশ্ন থাকতে পারে।

অভিনয়ের প্রস্তাব কি এর আগেও এসেছিল? হ্যাঁ, অনেকবার এসেছে। সেগুলো করা হয়নি নির্মাতা এবং চরিত্রের কারণে। একই সঙ্গে অভিনয়ে আসার সঠিক সময় ছিল না বলে তখন মনে হয়েছিল। এখন অভিনয় করার সঠিক সময় মনে হচ্ছে।

এরপর আপনাকে কীভাবে পাবে দর্শক? আমি শুরুই করলাম ফারুকী ও চঞ্চল ভাইকে দিয়ে। পরবর্তী কাজগুলো যেন সেই মানের হয়, এভাবে আমি এগোব। ভালো গল্প, নির্মাতা পেলে আমি কাজ করব।

জেফার কবে বিয়ে করছে? বর্তমানে আমার জীবনটা এত রিলেটেড হয়ে গেছে যে, ব্যক্তিগত জীবন নিয়ে ভাবার সময় পাচ্ছি না। কাজের চাপ কমুক, তারপর ব্যক্তিগত জীবন নিয়ে ভাবব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১১

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১২

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৩

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৪

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৫

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৬

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৭

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৮

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৯

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

২০
X