কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৩:৫০ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শনী বন্ধে আইনি নোটিশ

‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের পোস্টার। ছবি : সংগৃহীত
‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের পোস্টার। ছবি : সংগৃহীত

ইতিহাস বিকৃতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বিতর্কিতভাবে উপস্থাপনের অভিযোগ এনে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শনী বন্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ নোটিশ পাঠান। তথ্য সচিবসহ সংশ্লিষ্ট ১০ জনকে এ নোটিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘ইতিহাস বিকৃতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বিতর্কিতভাবে উপস্থাপন করায় ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটি বন্ধে আইনি নোটিশ পাঠিয়েছি। ১০ জনকে রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়েছে। ১০ জনের মধ্যে বাংলাদেশের সাতজন আর ভারতের তিনজন।’

গত ১৩ অক্টোবর বাংলাদেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’। আর প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পাবে ২৭ অক্টোবর।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ, এ কে ফজলুল হক চরিত্রে শহীদুল আলম সাচ্চু, টিক্কা খান চরিত্রে জায়েদ খানসহ অনেকেই অভিনয় করেছেন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

গত মাসে টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মুজিব’ সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

ভারতে মহররমের তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার 

ইসলামের নামে মিথ্যাচারের রাজনীতি করে জামায়াত : সরোয়ার আলমগীর

হাইওয়ে পুলিশের দায়িত্বে ফারুক

বড়লেখায় নাসীরুদ্দীন পাটওয়ারী / সংস্কার বাস্তবায়ন না করলে বিএনপি সরকারেরও পতন হবে

সরফরাজ হোসেনের কবিতা : আমার লগ্ন ছেড়ে যেও না

‘জিন্দা লাশ হয়ে গেছি’, ৬ বছরেও মেলেনি ক্ষতিপূরণ

বিশ্বকাপে ইতিহাস গড়ল আফ্রিকার দেশগুলো 

‘তুরাগে লাশ উদ্ধারের প্রচারণা বিভ্রান্তিকর, তদন্তে সত্যতা মেলেনি’

দিনেদুপুরে প্রাইভেটকারে গরু চুরির চেষ্টা, আটক ২

১০

ঘুড়ি উড়াতে যায় হুসাইন, বিলে মিলল গলায় সুতা পেঁচানো মরদেহ

১১

গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত

১২

নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস

১৩

বিএনপির চেয়ারম্যানের স্বাক্ষাৎ চান যুবদলের পদবঞ্চিতরা 

১৪

যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি আইআরজিসির 

১৫

জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী শুরু

১৬

১৮ লাখ টাকা খোয়ালেন কিশোরগঞ্জের রফিকুল / ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নিয়ে বিক্রি

১৭

হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত

১৮

লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

১৯

দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

২০
X