বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বাবা হারালেন অভিনেত্রী মৌটুসী বিশ্বাস

প্রফেসর ড. সৌরেন বিশ্বাস ও অভিনেত্রী মৌটুসী। ছবি : সংগৃহীত
প্রফেসর ড. সৌরেন বিশ্বাস ও অভিনেত্রী মৌটুসী। ছবি : সংগৃহীত

বাবা হারালেন ছোটপর্দার অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত আড়াইটার দিকে মৃত্যু হয় অভিনেত্রীর বাবা প্রফেসর ড. সৌরেন বিশ্বাসের। খুলনার একটি প্রাইভেট হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

অভিনেত্রীর বাবার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম। তিনি বলেন, ‘আমাদের সবার প্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাসের বাবা মারা গেছেন। তার মৃত্যুতে আমরা সবাই গভীর শোক প্রকাশ করছি। একই সঙ্গে মৌটুসী ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা’।

নিজ বাবার মৃত্যুর কথা ফেসবুকে জানিয়েছেন মৌটুসীও। এক পোস্টে তিনি লিখেছেন, ‘বাবা ছাড়া জীবন কেমন আমি জানি না। উনার তৃতীয় ব্রেন স্ট্রোকের সময় এক মুহূর্ত না ভেবে নিয়ে গেলাম গ্রাম থেকে খুলনায়, কিন্তু ফিরিয়ে আনতে পারলাম না।’

তিনি আরও লেখেন, ‘আমি এখনো ডিনায়ালে আছি। দোতালা থেকে মনে হয় উনি এক তলায় আছেন। এক তলাটা বাবা ছাড়া কেমন আমি জানি না। অনেকের প্রিয় সৌরেন স্যার, গ্রামের বটতুল্য দাদা, জ্যাঠা, মামা.... আমার শুধু বাবা।’

উল্লেখ্য, অভিনেত্রী মৌটুসীর বাবা প্রফেসর ড. সৌরেন বিশ্বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন। সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা ও বিভাগীয় সভাপতিও ছিলেন তিনি। এ ছাড়া বিশ্ববিদ্যায়ের নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১০

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১১

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১২

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৩

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১৪

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১৫

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১৬

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১৭

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১৮

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৯

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

২০
X