বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৬:৪৪ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু, ফোনসহ নিখোঁজ প্রেমিক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৬ মিনিটে অভিনেত্রীর একজন বন্ধু ও মেকাপম্যান মিহির তাকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

তিনি বলেন, হুমায়রা হিমু মারা গেছেন। রাজধানীর উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজে তার লাশ আছে। যে ছেলেটি তাকে হাসপাতালে নিয়ে গেছে সে এখন পলাতক রয়েছেন। পুলিশ তাকে খুঁজছে।

জানা গেছে, অভিনেত্রী হুমায়রা হিমুকে হাসপাতালে নিয়ে যাওয়া ছেলেটি তার প্রেমিক। অভিনেত্রীর মৃত্যর পরেই সে হিমুর মোবাইল ফোনসহ নিখোঁজ। এ প্রসঙ্গে জানতে চাইলে আহসান হাবিব নাসিম আরও বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। ছেলের নাম হয়তো শুভ। সঠিক নাম এখনো জানা যায়নি। হাসপাতালে আমাদের লোক আছে, পুলিশও আছে। তারা ছেলেটিকে আটক করার পর আসল সত্য জানা যাবে। মৃত্যুর কারণ পোস্টমর্টেম রিপোর্ট এর পর বিস্তারিত জানা যাবে।

এ প্রসঙ্গে পুলিশের উত্তরা বিভাগের এডিসি মির্জা সালাহ্উদ্দিন কালবেলাকে জানান, অভিনেত্রী হিমু ফাঁস দিয়ে মারা গেছেন বলে প্রাথমিক আলামতে আমরা নিশ্চিত হয়েছি। এখন তিনি আত্মহত্যা করেছেন নাকি অন্য কেউ তাকে মেরে বা হত্যা করে ঝুলিয়ে রেখেছিল সে বিষয়টি আমরা নিশ্চিত নই। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য হিমুর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট এর পর বিস্তারিত জানা যাবে।

তিনি আরও বলেন, ওই বাসায় হুমায়রা হিমু একাই থাকতেন। পাশের কক্ষে তার কথিত বন্ধু থাকতেন। ঘটনার পর সে পলাতক রয়েছে। তাকে পাওয়া গেলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তবে ওই বাসার কেয়ারটেকারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হাসপাতাল সূত্র কালবেলাকে জানায়, গতকাল বিকেলে কথিত বন্ধু এবং কেয়ারটেকার অভিনেত্রী হুমায়রা হিমুকে অচেতন অবস্থায় উত্তরার বাংলাদেশ মেডিকেলে নিয়ে আসে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করার পর সেখান থেকে অভিনেত্রীর ওই কথিত বন্ধু পালিয়ে যায়।

নাটকের নিয়মিত অভিনেত্রী হুমায়রা হিমু ‘আমার বন্ধু রাশেদ’ (২০১১) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন। ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন এবং ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন।

ফ্রেঞ্চ নামক নাট্য দলের হয়ে তিনি অভিনয় করেন। তার মামা মুর্শেদ নাটকটিতে নির্দেশনা দিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১১

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

১২

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

১৩

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

১৪

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

১৫

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

১৬

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

১৭

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

১৮

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

১৯

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

২০
X