রবিউল ইসলাম রুবেল
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

দীর্ঘ সম্পর্কে সততা খুবই গুরুত্বপূর্ণ : নীলাঞ্জনা

অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। ছবি : সংগৃহীত
অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। ছবি : সংগৃহীত

নির্মাতা বদরুল আনাম সৌদ পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা ‘শ্যামা কাব্য’ মুক্তি পাচ্ছে আগামী ২৪ নভেম্বর। ছবিটির কেন্দ্রীয় দুটি চরিত্রের একটিতে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা। সম্প্রতি তার সঙ্গে কথা হয় কালবেলার।

শ্যামা কাব্য সিনেমায় নীলাঞ্জনার চরিত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সিনেমার শ্যামা চরিত্র করেছি আমি। নাম ভূমিকায় অভিনয় করে আমি বেশ এক্সাইটেড। আগে আমি যে ধরনের ক্যারেক্টার করেছি, সেটা থেকে এটা সম্পূর্ণ আলাদা। এ ধরনের চরিত্র সচরাচর দেখা যায় না; খুব জ্ঞানী, ম্যাচিউর, একটু ডিফারেন্ট- এমন একটা মেয়ে যাকে দেখলেই ভালো লাগে, ইন্সপায়ার আসে, লাইফে বাঁচার আগ্রহ জাগে। এমন একটা ক্যারেক্টার শ্যামা।

খুব বেশি নাটক সিনেমায় দেখা যায়নি অভিনেত্রী নীলাঞ্জনাকে। এ বিষয়ে তিনি বলেন, আমি পার্সোনাল লাইফে অনেক ব্যস্ত ছিলাম। গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। এখন আমি কাজের প্রতি ফোকাসড। আমি এখন টাইম দেব কাজে।

নিজের পরবর্তী কাজগুলোর বিষয়ে খুব একটা মুখ খুললেন না তিনি। অভিনেত্রী বললেন, শ্যামা কাব্য ছাড়াও আরও কিছু কাজ করেছি। সেগুলো সামনে আসবে। কিন্তু এখন আমি ফোকাস শ্যামা কাব্যয় রাখতে চাচ্ছি। আরও দুটি সিনেমা আসবে সামনে।

বর্তমান নাটকে গল্প সংকটের বিষয়ে নীলঞ্জনা বলেন, আসলে এত নাটক হয়, গল্প সংকট তো একটু হবেই। অনেক গল্প বানানো তো সম্ভবও না।

তারকাভূবনে আত্মহত্যার প্রবণতা বাড়ার বিষয়ে এই অভিনেতা বলেন, আসলে আত্মহত্যা কারণগুলো এত সেনসেটিভ যে কোনো একটি কারণে কেউ আত্মহত্যা করে না। এখানে অনেক কিছু থাকে। লং টাইম ডিপ্রেশন থাকে, না পাওয়ার আকাঙ্ক্ষা থাকে। মানুষ অনেক কিছু মিলিয়ে এত বড় একটা স্টেপ নেয়। আত্মহত্যা পর্যন্ত যাওয়া একটা আলাদা জার্নি। তবে শুধু এই সেক্টরেই যে সুইসাইড হচ্ছে, এমন নয়। অনেক জায়গাতেই হচ্ছে।

ভিউ প্রবণতা ও ট্রেন্ডে গা ভাসোনো কনটেন্টের বিষয়ে এই অভিনেত্রী বলেন, ভিউ দিয়ে শিল্পীর মূল্যায়ন হয় না। ভিউ অবশ্য মেটারও করে। আমি যখন কোনো কাজ দেখি, দর্শক হয়েই দেখি। ট্রেন্ডে গা ভাসিয়ে তৈরি কোনো কিছু যদি চোখের সামনে চলে আসে, আমি বিরক্ত হয়ে যাই, স্ক্রল করে অন্যত্র চলে যাই। দেখি না, এগুলো নিয়ে এত ভাবি না। তবে কাজ করুক, যে যার মতো করছে, করুক। আমি এত বিজ্ঞ হইনি যে এটা নিয়ে কমেন্ট করব।

নিজের বিয়ের প্রশ্নে অভিনেত্রী বলেন, আমি লাইফে কোনো কিছু প্ল্যান করে করি না। কারও সঙ্গে যদি দেখি ম্যাচ করে গেছে, তাহলে বিয়ে হয়ে যাবে। তবে সেই ছেলেকে আমার ভালো লাগতে হবে, মানুষ ভালো হতে হবে, প্রচণ্ড সৎ হতে হবে, কারণ দীর্ঘ সম্পর্কে সততা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

তারকা অঙ্গনে ঘটা ডিভোর্সের ঘটনাগুলোর বিষয়ে তিনি বলেন, ডিভোর্সের সঙ্গে প্রফেশনের কোনো সম্পর্ক নেই। এমনিতেও ডিভোর্স বেশি হচ্ছে। আমাদের সেক্টর বেশি হাইলাইটেড হয় দেখে এটার খবর ছড়ায় বেশি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরমোনাই পীর / শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলেই জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়ন হয়নি

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা শামীম

স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

আলোচনার মাধ্যমে জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

অযত্ন-অবহেলায় ফুলবাড়ীর শতবর্ষী সুরেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি

ইয়ামাল ভক্তদের জন্য বড় ‘সুখবর’ দিল স্পেন

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

ইরানে প্রবেশ করা যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

নাসির উদ্দিনের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির সাক্ষাৎ

ডিবি পুলিশের অভিযানে ভেজাল ওষুধ কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩

১০

সন্ধ্যার মধ্যে ব্যাপক ঝড়, বজ্রবৃষ্টির পূর্বাভাস

১১

নানা আয়োজনে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে স্মরণ

১২

আজ আইসক্রিম দিবস, যেভাবে উদযাপন করবেন

১৩

আরব আমিরাতে ট্রেন ভ্রমণে যাত্রীরা পাবেন নতুন সুবিধা

১৪

ওমানে ভারতীয় নারীকে নির্যাতন, ভিডিও বার্তায় দেশে ফিরতে আকুতি

১৫

প্রেমের টানে কসবায় চীনা যুবক

১৬

ফাইনালের আগেই বড় সুখবর পেলেন আলভারেজ

১৭

শাপলা চত্বর হত্যাযজ্ঞ / তদন্তে ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে, ২১ জুলাই হতে পারে চার্জ দাখিল

১৮

বাউফলে আমন বীজতলা নিমজ্জিত, কৃষকের স্বপ্নভঙ্গ

১৯

কৃষক খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

২০
X