বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৫:০৬ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

পলিটিকসের শিকার পূর্ণিমা

পূর্ণিমা। ছবি : সংগৃহীত
পূর্ণিমা। ছবি : সংগৃহীত

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমায় কাজ করলেও সেগুলো মুক্তির প্রহর গুনছে।

পূর্ণিমার অভিনয়ে কম উপস্থিতি থাকলেও মাঝেমধ্যেই উপস্থাপনায় দেখা যায়। তারই ধারাবাহিকতায় এবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে পূর্ণিমা জানিয়েছেন, চলচ্চিত্র অঙ্গনের পলিটিকসের কারণে অনেক সিনেমা থেকে বাদ পড়েছিলেন তিনি।

পূর্ণিমা বলেন, এখন তো চলচ্চিত্র অনেক কমে এসেছে। অনেক শিল্পী ঘরে বসে গেছেন। অনেকেই পলিটিকসের কারণে সিনেমার কাজ পাচ্ছেন না। আমিও সেই একই পলিটিকসের শিকার! অনেক সিনেমা থেকেই কোনো কারণ ছাড়াই বাদ পড়েছি। পলিটিকস ছিল বলেই এসব হয়েছে। এখন এফডিসিও ছোট হয়ে আসছে।

দর্শক চাহিদা থাকলেও বড় পর্দায় এখন নিয়মিত নন পূর্ণিমা। কিন্তু কেন? এমন প্রশ্নে নায়িকার ভাষ্য, বর্তমানে বড় পর্দায় যে সিনেমাগুলো হচ্ছে, সে অনুযায়ী আমি যেমন চরিত্রে অভিনয় করতে চাচ্ছি সেরকম অফার আসছে না। সেজন্যই কাজের পরিমাণ কমে গেছে।

এ সময় ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, কিছু গল্পে আছে, যেখানে হয়তো কিছু আপত্তিকর দৃশ্য অভিনয় করতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো আপত্তিকর দৃশ্যে কাজ করতে পারব না। ওটিটিতে যেহেতু সেন্সরের কিছু নেই, দেখা গেল ওই গল্পের জন্য দৃশ্যটা খুবই জরুরি ছিল। এমন সব গল্প আমাকে ফিরিয়ে দিতে হচ্ছে। পরে হয়তো আরও ভালো কোনো অভিনেত্রীকে তারা নিয়ে নিচ্ছে। এ কারণে আমি মনে করি, এটা আমারই ব্যক্তিগত সমস্যা।

পূর্ণিমা অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে সরকারি অনুদানে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’। সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ। এ ছাড়া নির্মাণাধীন রয়েছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমা দুটি। দীর্ঘদিন ধরেই সিনেমা দুটির কাজ থমকে আছে। একটিতে তার বিপরীতে আছেন ফেরদৌস, আরেকটিতে আরিফিন শুভ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১০

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১১

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১২

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৩

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৪

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৬

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৭

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৮

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৯

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

২০
X