বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

জোভান-ফারিণের ঝগড়ার কারণ কী!

ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত।
ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত।

সময়ের দুই জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ এবারের ঈদে একসঙ্গে হাজির হচ্ছেন ছোট পর্দায়। কিন্তু একসঙ্গে হাজির হতে গিয়েই বাধিয়ে ফেললেন ঝগড়া! তবে ঘটনাটা বেশ অদ্ভুত অথবা আধ্যাত্মিক ধরনের বলা যায়। যে দুজন মানুষ জীবনের অধিকাংশ সময় ঝগড়া আর একে অপরকে অপছন্দ করে চলেছে, তারাই নাকি ভর করেছে একে অপরের আত্মায়! চরিত্র দুটির পর্দা নাম হাসিব ও মেঘা। যাদের জন্ম, শৈশব, কৈশোর ও যৌবনের একাংশ কেটেছে প্রায় একসঙ্গে। অথচ চলনে-বলনে দুজনেই বিপরীতমুখো। এমনই দুই চরিত্র নিয়ে ঈদে হাজির হচ্ছেন তারা।

‘সুইচ’ নামে বিশেষ নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। এর গল্প ও চিত্রনাট্য নির্মাতা নিজেই লিখেছেন।

নাটকটির বিষয়ে রাফাত বলেন, ‘একেবারে সাদামাটা দুটো চরিত্রকে নিয়ে গল্পটি গড়ে উঠেছে। হাসিব ও মেঘা। একই সড়কে বাসা। স্কুল-কলেজ পেরিয়ে একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তারা। দুজনের মধ্যে মনের মিল তো নেই-ই; বরং সারাক্ষণ তারা ঝগড়ায় মেতে থাকে। এভাবে চলতে চলতে একটা অতিপ্রাকৃত বা অলৌকিক ঘটনা ঘটে দুজনার জীবনে। সেটি বেশ রোমাঞ্চকর এবং মজারও বটে। আশা করছি, নাটকটি দেখে যেমন মজা পাবেন দর্শক, তেমনি রোমাঞ্চ অনুভব করবেন।’

নাটকটির প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ‘সুইচ’ নাটকটি ঈদ আয়োজনে উন্মুক্ত হচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X