বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৭:৪৪ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

তিশা ক্ষেপেছেন কেন, কী জানতে চেয়েছিলেন সেই সাংবাদিক?

সংবাদকর্মী তামিম ও অভিনেত্রী তিশা। ছবি : সংগৃহীত
সংবাদকর্মী তামিম ও অভিনেত্রী তিশা। ছবি : সংগৃহীত

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে মিডিয়ার মুখোমুখি হয়ে এক সাংবাদিকের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন অভিনেত্রী তানজিন তিশা। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ডিবি অফিসে প্রবেশ করেন তিনি।

সেখান থেকে বেরোলে সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হয় তিশাকে। জবাবে অভিনেত্রী বলেন, একজন স্পেসিফিক সাংবাদিককে আমি ওই কথা বলেছি, সবাইকে বলিনি। এক সাংবাদিকের টেক্সট পেয়ে আমি তাকে ফোন কল করি। তার টেক্সটা নারী হিসেবে আমার কাছে বেশ সেনসেটিভ লেগেছে। এই প্রশ্নটা তিনি নারীকে করতে পারেন না।

তিনি আরও বলেন, সে কী প্রশ্ন করেছে সেটা আমি এত মানুষের সামনে মুখে আনতে পারব না। তবে আপনারা পারসোনালি দেখতে চাইলে দেখাতে পারব। পরে জানা যায়, ওই সাংবাদিক হলেন মাজহারুল ইসলাম তামিম। তিনি দেশের একটি টিভি চ্যানেলে কর্মরত।

এরপর ২১ নভেম্বর সাংবাদিক তথা গণমাধ্যমের বিরুদ্ধে টিভি অভিনেত্রী তিশার বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারার সামনে সমবেত হয়েছেন সাংবাদিকরা। সমাবেশে তিশাকে ডিবি কার্যালয়ে সংবাদকর্মী মাজহারুল ইসলাম তামিমের ওপর আরোপিত অভিযোগ তুলে নিতে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিকরা।

সার্ক ফোয়ারার সামনে থেকে তামিম বলেন, অভিনেত্রী তিশা অ্যাবরশন করিয়েছেন, এমন একটি কথা ছড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক গুজবও তো ছড়ায়। আমি জাস্ট তিশাকে জিজ্ঞাসা করেছি যে, আপনার বিষয়ে ছড়ানো ওই তথ্যের প্রসঙ্গে কিছু বলবেন কিনা? ক্লিয়ার একটি স্টেটমেন্ট দিন। এতটুকুই। আমি কিন্তু তাকে এ বিষয়ে কথা বলার জন্য জোর করিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতি করলে কাউকে ক্ষমা করা হবে না: সমাজকল্যাণমন্ত্রী 

পুকুরে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

পাকিস্তানের কোস্ট গার্ড ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ৩০  

আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌র হাফিজ উদ্দিনের বৈঠক

জনসংখ্যার ৫১ শতাংশ নারী হলেও রাজনীতিতে অংশগ্রহণ সীমিত

প্রথম সম্মানীর টাকায় বৃদ্ধাকে ঘর উপহার দিলেন এমপি সালমান ওমর

শিক্ষামন্ত্রীর নির্দেশে পরীক্ষায় ফেরার সুযোগ পেলেন সেই ৮ শিক্ষার্থী

ব্রাজিল শিবিরে মহা দুঃসংবাদ, ছিটকে গেলেন বড় তারকা

মায়ের ওপর হামলা-মানসিক নির্যাতন, কারাগারে ছেলে

ভিডিও ভাইরাল / ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’— ‘ভুল’ বোঝার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

১০

অবশেষে পরীক্ষার হলে বসলেন সেই সুমাইয়া

১১

প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর কোড’ চালু করেছে সরকার

১২

দেশের সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

১৩

দুই মাসেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় এমপির ক্ষোভ

১৪

সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি

১৫

শেষ ষোলোতে ‘ফেভারিট’ আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ কবে কখন কোথায়

১৬

শিশুকে অপহরণচেষ্টা, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

১৭

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

১৮

চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর উদ্যোগ

১৯

যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক সংস্কারের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের

২০
X