বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কণ্ঠশিল্পী ঋতুরাজের বিরুদ্ধে অভিযোগপত্র জমা

কণ্ঠশিল্পী ঋতুরাজ। ছবি : সংগৃহীত
কণ্ঠশিল্পী ঋতুরাজ। ছবি : সংগৃহীত

কোক স্টুডিও বাংলায় ‘বুলবুলি’ গান গেয়ে জনপ্রিয়তা পান কণ্ঠশিল্পী ঋতুরাজ বৈদ্য। কিন্তু পরে জড়িয়ে পড়েন মাদক মামলায়। ১৭ এপ্রিল গুলশান-২ এর রূপায়ণ টাওয়ারের সামনে থেকে তাকে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ। এবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় অভিযোগপত্র জমা পড়েছে আদালতে।

১২ জুন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মো. এছকান্দার আলী সরদার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন। তবে সংবাদমাধ্যমের খবরে বিষয়টি জানা যায় ২৬ জুন। অভিযোগপত্র জমা হওয়ার বিষয়টি পুলিশের কর্মকর্তা এসআই জালাল উদ্দিন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অভিযোগপত্রে বলা হয়, ঘটনার দিন রাত ১০টার দিকে গুলশান-২ এ রূপায়ণ টাওয়ারের সামনে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুর রহমানের সরকারি গাড়ি ভাঙচুর করেন এই কণ্ঠশিল্পী। তখন গাড়িতে ছিলেন চালক অতুলচন্দ্র মণ্ডল।

আরও বলা হয়েছে, ঋতুরাজ মদ্যপ অবস্থায় গাড়ির সামনে গিয়ে ফ্ল্যাগ স্ট্যান্ড, বাম দিকের লুকিং গ্লাস ও হেডলাইট ভেঙেছেন। জিজ্ঞাসাবাদ করলে দেখা যায়, তিনি মদ্যপ অবস্থায় আছেন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জরুরি বিভাগে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা করে তাকে ওয়াশ করেন। এ ঘটনায় গুলশান থানার এসআই হোসনে মোবারক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

১৮ এপ্রিল অভিযুক্ত কণ্ঠশিল্পীকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এছকান্দার আলী সরদার। এরপর ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২৫ এপ্রিল এক হাজার টাকা মুচলেকায় জামিন পান ঋতুরাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩৫

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

১০

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১১

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

১২

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

১৩

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

১৪

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

১৫

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

১৬

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

১৭

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

১৮

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

১৯

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

২০
X