বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০২:৫৩ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে মুক্তি পাচ্ছে ফারুকীর ‘শনিবার বিকেল’

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চার বছর ধরে বাংলাদেশের সেন্সর বোর্ডে আটকে আছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা ‘শনিবার বিকেল’। বহু আবেদন, প্রতিবাদ করেও সিনেমাটির সেন্সর ছাড়পত্র পাননি নির্মাতা। এবার সিনেমাটি মুক্তি পাচ্ছে। তবে বাংলাদেশে নয়, মুক্তি পাচ্ছে ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম সনি লিভে। আগামীকাল ২৪ নভেম্বর থেকে সিনেমাটি দেখা যাবে সনি লিভে।

এ প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘এক সাথে এত কিছু আসছে যে আমারই দিশেহারা অবস্থা। ‘শনিবার বিকেল’ ওটিটিতে আসছে, ২৪ নভেম্বর, সনি লিভে। বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনো দেশ থেকে দেখা যাবে সিনেমাটি!’

ইতোমধ্যে প্ল্যাটফর্মটি থেকে ছবির ট্রেলার প্রকাশ করেছে। সেই সঙ্গে দেওয়া হয়েছে মুক্তির বার্তা। তবে বাংলাদেশ থেকে সিনেমাটি দেখা যাবে না বলে মন্তব্যের ঘরে দর্শক নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন। হাসান রেজাউল নামের এক দর্শক লিখেছেন, ‘শনিবার বিকেল’ আমাদের দেখার আগে অন্য মানুষ দেখবে বিষয়টা মোটেও আনন্দদায়ক না। আন্দোলন করলাম আমরা, দেখবে অন্যজন। এখানে মুক্তি দিতে বাধা কোথায়..?

দর্শকের এই মন্তব্যের উত্তর দিয়ে ফারুকী লিখেছেন, আপনাকে তথ্যটি জানিয়ে রাখি, ছবিটি দেখানোর জন্য মন্ত্রণালয় থেকে আমাদের সার্টিফিকেট দিচ্ছে না। তারা এটি নিয়ে আমাদের সঙ্গে খেলছে!

এর আগে চলতি বছরের ১০ মার্চ ‘শনিবার বিকেল’ মুক্তি পায় উত্তর আমেরিকায়। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে কানাডা ও যুক্তরাষ্ট্রের সিনেমা হলে ছবিটি মুক্তি দেয় সিঙ্গাপুরভিত্তিক পরিবেশনা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড।

২০১৬ সালে ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’। এতে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, নাদের চৌধুরী, ফিলিস্তিনের ইয়াদ হুরানি, ভারতের পরমব্রত চ্যাটার্জি প্রমুখ। ছবিটির শুটিং কেবল এক শটে ধারণ করা হয়েছে। এটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং জার্মানির ট্যান্ডেম প্রোডাকশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১০

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

১২

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

১৩

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

১৫

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

১৬

‘আমরা সবাই মেসিকে মিস করব’

১৭

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

১৮

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

১৯

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

২০
X