বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

অপু বিশ্বাসের আঁকা ছবি, কত নম্বর দেবে জয়?

অপু বিশ্বাস ও তার আঁকা ছবি। ছবি : কালবেলা
অপু বিশ্বাস ও তার আঁকা ছবি। ছবি : কালবেলা

ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। দেড় দশকেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমায় অভিনয় করে চলেছেন এই চিত্রনায়িকা। উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। সম্প্রতি কালবেলার সাপ্তাহিক বিনোদনমূলক আয়োজন ‘তারাবেলা’র অতিথি হয়ে এসেছিলেন তিনি। এ সময় তাকে একটি ছবি আঁকতে দেওয়া হয়।

আঁকা শেষে অপু বিশ্বাস জানান, এই আর্টটি তার ছেলে আব্রাম খান জয়কে দেওয়া হলে সে একদম হুবহু এঁকে দিতে পারবে।

আর্টের প্রতি অপু বিশ্বাসের অনেক ঝোঁক থাকলেও তিনি সেই অর্থে ছবি আঁকতে পারেন না বলেও জানান।

ছবি আঁকার মধ্যেই তারাবেলার ওই পর্বের উপস্থাপক তমা রশিদ তাকে মজার প্রশ্ন করতে থাকেন। সেখানে উঠে আসে নায়িকার জানা-অজানা মজার কিছু তথ্য । উপস্থাপক জানতে চান, অপুর প্রিয় রং, খবারসহ নানা বিষয়ে। চিত্রনায়িকা জানান, তার প্রিয় রং কালো, প্রিয় খাবার খিচুড়ি ও ইলিশ মাছ ভাজা, প্রিয় পোশাক—কমফোর্টেবল যে কোনো কিছু।

এক পর্যায়ে জানতে চাওয়া হয় তার কয়টি শাড়ি রয়েছে? উত্তরে অপু বলেছেন, অগণিত; যার মধ্যে লাল শাড়ি ৫০টির মতো।

পছন্দের নায়ক-নায়িকার প্রশ্নে অপু জানান, তার পছন্দের নায়ক জাফর ইকবাল। পছন্দের নায়িকা শাবনূর।

তারাবেলা প্রোগ্রামে কথায় কথায় উঠে আসে তার স্কুল-কলেজের বিষয়টিও। বগুড়া ইয়াকুব আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের পড়াশোনা করেছেন তিনি । ক্লাস ফোরে রোল নাম্বার ছিল ৮। তিনি স্কুল জীবনে কখনও ফেল করেননি। অঙ্কে সর্বোচ্চ ৯০ পেয়েছেন; সর্বনিম্ন পেয়েছেনে ৩৩।

অপু বিশ্বাস বেশির ভাগ সময় শপিং করেন দেশের বাইরে থেকে। তার সবচেয়ে পছন্দের ঋতু শীত।

গ্রাম ও শহরের তুলনায় ব্যস্ততা ও কাজের জয়গা থেকে শহরটাই ভালো লাগে তার কাছে।

গাছেও চড়তে পারেন অপু বিশ্বাস। চালাতে পারেন সাইকেলও। সম্প্রতি শিখেছেন সাঁতারও।

কোন খেলো ভালো লাগে, জানতে চাইলে অপু বলে, ক্রিকেট।

প্রোগ্রামে অপু জানান, লোকাল বাসেও চড়েছেন তিনি। এসব প্রশ্নের উত্তর দিতে দিতেই শেষ হয় তার চিত্রাঙ্কণ। ছবি আঁকা শেষে বলেন, তার ছেলে জয় এই ছবি দেখলে খুশেই হতেন; তবে তাকে জিরো মার্ক দিতেন।

ছোটবেলায় কখনও চিত্র আঁকা চেষ্টা করেননি অপু বিশ্বাস। এই নায়িকা মজা করে জানান, কয়েকদিন আগে একটি লাইভ অনুষ্ঠানে তার আর্ট দেখে অনেকে নাকি স্ট্রোক করেছে!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ময়মনসিংহ-নেত্রকোনা সীমান্তে আকস্মিক বন্যার শঙ্কা

আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটুকু, যা বলছে সুপারকম্পিউটার

গাজায় ১ বিলিয়ন ডলারের সহায়তা তহবিল দেবে ইইউ

টানা বৃষ্টি ও জোয়ারে মতলব দক্ষিণে কোটি টাকার উন্নয়ন হুমকিতে

এবার ভাইরাল সেই নাচের ব্যাখ্যা দিলেন আর্জেন্টাইন ফুটবলার

আমার বাড়িতেও পানি পড়ে, ঘুমাতে গেলে বাটি দিয়ে রাখি: ডেপুটি স্পিকার

অতি ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

বন্যার্তদের মাঝে যুবদল নেতার ত্রাণ বিতরণ

আলিশান বাড়িতে একাকী জীবন, শেষ বিদায়েও আসেনি স্বজনরা

১০

কক্সবাজারে বন্যায় মৃত্যু বেড়ে ৩০, ক্ষতিগ্রস্ত ৬৯ ইউনিয়ন

১১

সিলেটের জকিগঞ্জ গ্যাস ফিল্ডে তালা

১২

‘জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি’

১৩

মাঠে নামলেই যে ইতিহাস নতুন করে লিখবেন মার্তিনেজ

১৪

ওয়ান ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা কর্মসূচি

১৫

খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের ‘হিট লিস্ট’, তালিকায় যে ১৩ নাম

১৬

চট্টগ্রামে বেড়েছে সাপের উপদ্রব, সাত দিনে আক্রান্ত ৮১

১৭

‘হোয়াইট হাউসে ঢুকেও ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা ইরানের রয়েছে’

১৮

আবারও হত্যা মামলায় সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি গ্রেপ্তার

১৯

বিরূপ আবহাওয়াতেও এইচএসসি পরীক্ষা চলবে

২০
X