বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

নায়িকা হয়ে আসছেন সারিকা

অভিনেত্রী সারিকা সাবরিন। ছবি : সংগৃহীত
অভিনেত্রী সারিকা সাবরিন। ছবি : সংগৃহীত

এক সময় নাটকে নিয়মিত ছিলেন অভিনেত্রী সারিকা সাবরিন। মাঝে ব্যক্তিগত কারণে ছিলেন বিরতিতে। এরপর ফিরে আসেন আবারও। গত বছর ওয়েব ফিল্ম ‘ক্যাফে ডিজায়ার’ দিয়ে ওটিটিতে অভিষেক ঘটে তার।

সম্প্রতি আবারও ফিরেছেন লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায়। জানা গেছে, ওয়েব ফিল্মের নায়িকা হয়ে ওটিটিতে আসছেন এই অভিনেত্রী।

নির্মাতা রায়হান রাফির ‘মায়া’ চলচ্চিত্রে অভিনয় করেছেন সারিকা। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

সংবাদমাধ্যমে রায়হান রাফি জানিয়েছেন, ইতোমধ্যেই শেষ হয়েছে এর কাজ। বর্তমানে তিনি চীনে আছেন। সেখান থেকে বলেছেন, ‘বেশ কিছুদিন হলো আমরা সিনেমাটির কাজ শেষ করেছি। এই ওয়েব ফিল্মের কেন্দ্রীয় চরিত্রে আছেন সারিকা। ঢাকার মোহাম্মদপুর, মিরপুর, বাড্ডাসহ বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে।’

সারিকা জানান, পারিবারিক টানাপড়েনের গল্প এটি। বর্তমান নারীদের সংগ্রামের গল্প। যে কোনো নারী এই গল্পে নিজেকে খুঁজে পাবেন।

শুটিংয়ের আগে টানা মহড়া হয়েছে বলেও জানিয়েছেন অভিনেত্রী। ওয়েব ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে প্রচার হবে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মানুষের জয়গান গাওয়া' সেই তরুণের নাম আজহারুল

৩ মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১০

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১১

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

১২

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৩

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৪

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৫

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৬

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৭

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৮

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৯

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

২০
X