মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিচ্ছেদের কথা উঠলেই পরকীয়া জুড়ে দেওয়া হয়: সারিকা

সারিকা সাবরিন। ছবি : সংগৃহীত
সারিকা সাবরিন। ছবি : সংগৃহীত

বিনোদন অঙ্গনের পরিচিত মুখ সারিকা সাবরিন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এখন তিনি পুরোদস্তুর অভিনেত্রী। সম্প্রতি তাকে ঘিরে এক গুঞ্জন ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া ও গসিপ দুনিয়ায়, তার সংসার নাকি ভাঙনের পথে, আর এই ভাঙনের নেপথ্যে রয়েছে পরকীয়া!

গুলশানের এক কেমিক্যাল ব্যবসায়ীর সঙ্গে সারিকার সম্পর্ক রয়েছে, এমন খবর ছড়ানোর পর থেকেই সরব হন তার ভক্তরা। গুঞ্জনের সূত্রপাত নিয়েই তৈরি হয় রহস্য। তবে এবার এসব নিয়ে সরাসরি মুখ খুললেন সারিকা।

এক সংক্ষিপ্ত বার্তায় অভিনেত্রী বলেন, ‘চার বছর ধরে আমাদের দাম্পত্য জীবন চলছে। এতদিনে এক রাতও আলাদা থাকিনি আমরা। স্বামী-স্ত্রীর টুকটাক মতবিরোধ থাকতেই পারে, সেটা বহু আগেই কাটিয়ে উঠেছি।’

তিনি আরও বলেন, ‘এই পরকীয়ার গল্পটা কোথা থেকে শুরু হলো, সেটাই তো প্রশ্ন! যদি জানতাম কে ছড়িয়েছে, তাহলে একটা সমাধান খুঁজে বের করতে পারতাম। আমি আমার স্বামী-সন্তানকে নিয়ে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, সেখানেই এ খবর শুনে আমি হেসে উঠেছিলাম।’

গুঞ্জন উড়িয়ে দিয়ে সারিকা স্পষ্ট জানান, এই ধরনের ভিত্তিহীন খবর তার ব্যক্তিগত জীবন নিয়ে এক ধরনের হস্তক্ষেপ। ‘বিচ্ছেদের নাম শুনলেই কেন পরকীয়ার গল্প বানানো হয়? সম্পর্ক মানে কি আর সবাই এক ছাঁচে গড়া?’

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে সারিকা বিয়ে করেন আহমেদ রাহীকে। এর আগে ২০১৪ সালে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে প্রথম বিয়ে হয় তার, যেখান থেকে তার একটি কন্যাসন্তান রয়েছে। সেই সংসার টেকেনি, তবে এখনকার সংসারকে ঘিরে গুঞ্জন প্রসঙ্গে সারিকার বক্তব্য, ‘সবই গুজব, বাস্তবতা একদম আলাদা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X