মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:১৩ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আহত আল্লু অর্জুন, ‘পুষ্পা ২’ সিনেমার শুটিং বন্ধ

অভিনেতা আল্লু অর্জুন। ছবি : সংগৃহীত
অভিনেতা আল্লু অর্জুন। ছবি : সংগৃহীত

‘পুষ্পা-২’ সিনেমা শুটিং করতে গিয়ে আহত হয়েছেন তিনি চিত্রনায়ক আল্লু অর্জুন। কোমরে ও কাঁধে আঘাত পেয়েছেন তিনি। চিকিৎসকরা বেশ কিছুদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন অভিনেতাকে। তাই আপাতত স্থগিত রাখা হয়েছে পুষ্পা-২-এর শুটিং। খবর হিন্দুস্তান টাইমস।

ভারী পোশাকে অ্যাকশন দৃশ্যের স্টান্ট করতে গিয়ে কাঁধে ও কোমরে চোট পেয়েছেন আল্লু। তাই কিছুদিনের জন্য বন্ধ থাকবে পুষ্পা-২ ছবির শুটিং । ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আবারও কাজ শুরুর কথা। এতে সিনেমাটির পুরো শুটিং শিডিউলে কিছুটা সমস্যা হবে বলে জানা গেছে সংবাদমাধ্যমের খবরে। নির্মাতারা আপাতত আল্লুর স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে শুটিং বন্ধ রাখছেন।

আগামী বছরের ১৫ আগস্ট মুক্তির পাওয়ার কথা পুষ্পা ২ সিনেমার। আল্লু অর্জুন ছাড়াও ছবিতে রয়েছেন ফাহাদ ফাসিল, রশ্মিকা মান্দান্না, সুনীল, প্রকাশ রাজ, জগপতি বাবু। তা ছাড়া অনুসূয়া ভরদ্বাজকে এ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।

সিনেমাটির পরিচালক জানিয়েছেন, পুষ্পার মতোই যাতে ‘পুষ্পা ২’ সাফল্য পায়, সেভাবেই এর চিত্রনাট্য সাজানো হয়েছে। সিনেমার ক্লাইম্যাক্সে বড় চমক থাকবে বলেও জানিয়েছেন নির্মাতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১০

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১২

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৩

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৪

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৫

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৬

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৭

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৮

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৯

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

২০
X