বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

১৫ বছর পর তিশার কণ্ঠে গান

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবি : সংগৃহীত
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবি : সংগৃহীত

ক্যারিয়ারের শুরুতে গান গাইতে দেখা যেত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। গড়েছিলেন ব্যান্ড অ্যাঞ্জেল ফোর। অভিনয়ে সম্পৃক্ত হওয়ার পর ধীরে ধীরে থেমে গেছে তার গান গাওয়া। তবে দীর্ঘ ১৫ বছর পর আবারও গাইলেন তিনি।

মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী তিশা। ‘অটোবায়োগ্রাফি’ শিরোনামে এই গানটি লিখেছেন ইশতিয়াক আহমেদ। সুর ও সংগীতায়োজন করছেন পাভেল অরিন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে চরকিতে রিলিজ হয়েছে গানটি।

গানটির বিষয়ে সংবাদমাধ্যমকে তিশা বলেন, ‘দীর্ঘ ১৫ বছর পর গাইলাম। ছোট সময়ে গান গাওয়া হলেও এখন শুধু অভিনয় করি আমি। সিনেমাটির সঙ্গে আমাদের অনেক আবেগ জড়িত। গানটি লেখা ও সুরের পর আমি গাইতে চাইলে সেই সুযোগ আমাকে দেওয়া হয়’।

নিয়মিত গান করার পরিকল্পনার আছে কিনা- এমন প্রশ্নে তিশা বলেন, ‘না, তেমন ইচ্ছা নেই। আমি তো প্রফেশনাল কণ্ঠশিল্পী না, আমি অভিনয়শিল্পী। এটা নির্ভর করছে কত বছর আবারও গাইব তার ওপর’।

গানটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন তিশা। পোস্টের মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসছেন তিনি। একজন লিখেছেন, ‘সর্ব গুণে সম্পূর্ণ আপু’। আরেকজন লিখেছেন, ‘শব্দ, কথা, সুর, কণ্ঠ—সব মিলিয়ে অসাধারণ গান শুনলাম। নুসরাত ইমরোজ তিশা খুব ভালো অভিনেত্রী, পাশাপাশি এই গানের মাধ্যমে প্রমাণিত সে অসম্ভব ভালো গায়িকা। নিঃসন্দেহে সে আমার পছন্দের মানুষ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১০

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১১

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১২

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৩

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৪

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১৫

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১৭

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১৮

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১৯

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

২০
X