বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:৫০ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পলাশের কাছে পৌঁছলেন সেই ভক্ত

ভক্তের সঙ্গে পলাশ। ছবি : সংগৃহীত
ভক্তের সঙ্গে পলাশ। ছবি : সংগৃহীত

প্রেমিকার নজর কাড়তে নানা ‘পাগলামি’র আশ্রয় নেয় প্রেমিক। তেমনই একজন হলেন আশরাফুল নামে এক প্রবাসী। দেশের নাট্যাভিনেতা জিয়াউল হক পলাশকে মাধ্যম বানিয়ে নিজের প্রাক্তণ প্রেমিকার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন ওই তরুণ।

‘কাবিলা’ খ্যাত অভিনেতা পলাশকে কাতার বিশ্বকাপের টিকিট উপহার দিতে চেয়েছিলেন আশরাফুল। গত বছর বিষয়টি বেশ আলোচনার সৃষ্টি করে। যদিও পলাশ তখন কাতার যেতে পারেননি। তখন শুটিংয়ে ব্যস্ত ছিলেন এই অভিনেতা। তবে সম্প্রতি পলাশের দেখা পেয়েছেন আশরাফুল। প্রিয় তারকার সঙ্গে ছবিবন্দিও হয়েছেন তিনি। সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করেছেন পলাশ।

আশরাফুল জানান, তার প্রাক্তন প্রেমিকার দৃষ্টি আকর্ষণ করতে কাতার বিশ্বকাপের টিকিট অফার করেছিলেন পলাশকে। কাতারে পলাশের জন্য সব ব্যবস্থাও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হয়নি। তাই এবার দেশে ফিরে দেখা করার চেষ্টা করেন।

আশরাফুল বলেন, ‘দেশে এসেই কাবিলা ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে যাই। চট্টগ্রামে তার একজন অ্যাডমিন থাকেন। তার সঙ্গে পরিচয় হলে বিষয়টি তাকে বলি। তিনি আমাকে ঢাকায় নিয়ে আসেন। অবশেষে দেখা হয়’।

এ বিষয়ে পলাশ বললেন, ‘আমার ভক্ত আশরাফুল। তার অনুরোধ রাখতে পারিনি। তিনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। দেখা হলো, বেশ ভালো লাগল যে তার একটি ইচ্ছে পূরণ করতে পারলাম’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১০

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১১

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১২

ইতিহাসের এই দিনে

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৬

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৭

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৮

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

২০
X