বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘সুড়ঙ্গ’ দেখে যা বললেন সাদাত হোসাইন

লেখক সাদাত হোসাইন ও সুড়ঙ্গ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত
লেখক সাদাত হোসাইন ও সুড়ঙ্গ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত

‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে অভিনেতা আফরান নিশোর। ছবিতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। রায়হান রাফি পরিচালিত এই চলচ্চিত্র মুক্তি পেয়েছে ২৯ জুন।

মুক্তির পর দর্শক মহলে সাড়া ফেলেছে ‘সুড়ঙ্গ’। অনেকেই ভূয়সী প্রশংসা করছেন। পরিবারের সবাই মিলে হলে গিয়ে সিনেমাটি দেখেছেন লেখক সাদাত হোসাইন। পরে ছবিটি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ফেসবুকে।

রাফির রোমাঞ্চকর রাইড... শ্বাসরুদ্ধকর ‘সুড়ঙ্গ’—এই শিরোনামে সাদাত লিখেছেন, এবারের ঈদে সময় সুযোগ সাপেক্ষে সবগুলো সিনেমা দেখারই ইচ্ছে ছিল। কিন্তু নানাবিধ ব্যস্ততায় শেষ অবধি সেটি কতটা সম্ভব হবে জানি না। তবে রাফির ‘সুড়ঙ্গ’ দেখে রীতিমতো মুগ্ধ হয়েছি। গল্প সেই চিরাচরিত লোভে পাপ এবং পাপে পরাজয়ের পরিণতি। কিন্তু অসাধারণ নির্মাণ ও চিত্রনাট্যে সেই চিরায়ত গল্পই হয়ে উঠেছে অনন্য। দারুণ লোকেশন, সেট, আর্ট ডিরেকশন... বিজিএম ট্রিটমেন্ট দুর্দান্ত । আর অভিনয় ... আফরান নিশো পরীক্ষিত অভিনেতা, নতুন করে নিজেকে প্রমাণের আর কিছু নেই তার। কিন্তু তারপরও বড় পর্দায় তার অভিষেক হলো দুর্দান্ত! তার এই অভিষেক নিয়ে চারপাশে যেসব ফিসফাস, দ্বিধা, সংশয় ছিল, তা যেন এক ফুৎকারেই উড়িয়ে দিলেন তিনি। নিঃসন্দেহে রাজকীয় আগমন।

তিনি আরও লিখেছেন, তমা মির্জা রীতিমতো বিস্ময় ছড়িয়েছেন। নিজের চেনা আদল ভেঙে অন্য এক কুশীলবে পরিণত হয়েছেন তিনি। এই তমা অনেক দূর যাবেন।

আর শহীদুজ্জামান সেলিম যেন শেষ বলে ছক্কা মেরে ক্যামিও ইনিংসে দল জেতানো ব্যাটসম্যান। অসাধারণ!

চিত্রনাট্যে নাজিম উদ্দৌলা দারুণ। দৃশ্যকল্প, গান। তবে সংলাপ কখনো কখনো যেন পৌনঃপুনিক লেগেছে। এখানে আরও মনোযোগী হওয়া যেত। আর একদমই ব্যক্তিগত অনুভব, এই সিনেমায় আইটেম সংটা সম্ভবত না হলেও এর এতটুকু আবেদন কমত না।

তবে এসব এড়িয়ে যাওয়ার মতোই বিষয় । কারণ, অসাধারণ রোমাঞ্চকর এক যাত্রার কম্প্যাক্ট এক প্যাকেজ সুড়ঙ্গ । রায়হান রাফি ও পুরো টিমকে টুপিখোলা অভিবাদন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১০

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১১

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১২

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১৩

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৪

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৫

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৬

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৭

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৮

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৯

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

২০
X