বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:১০ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ভোটার উপস্থিতি কম হবে : হিরো আলম

ভোট দিচ্ছেন হিরো আলম। ছবি : সংগৃহীত
ভোট দিচ্ছেন হিরো আলম। ছবি : সংগৃহীত

অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এবারের নির্বাচনে বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের হয়ে ডাব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। এবার ভোটার উপস্থিতি কম হবে বলে মন্তব্য করেছেন তিনি।

রোববার (৭ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে বগুড়া সদরের এরুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে ভোটদান শেষে এ মন্তব্য করেন হিরো আলম। বগুড়া-৪ আসনের প্রার্থী হলেও বগুড়া সদরের এরুলিয়ার ভোটার তিনি।

সংবাদমাধ্যমে হিরো আলম বলেন, ‘এবার ভোটারের উপস্থিতি কম হবে। গতকাল রাতেই বগুড়ায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে’। তবে উপনির্বাচনের মতো এবার পোলিং এজেন্ট নিয়ে সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

হিরো আলম বলেন, এবার রাত থেকে সব কেন্দ্রে আমার পোলিং এজেন্টরা অবস্থান করছে। তবে সারাদিন কী হবে জানি না।

জয়ের বিষয়েও শতভাগ আশাবাদী হিরো আলম। তিনি বলেন, এবার ভোট সুষ্ঠু হবে, ভোট সুষ্ঠু হলে আমি অবশ্যই জিতব।

অন্যদিকে ঈগল মার্কার প্রার্থী টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছেন বলে অভিযোগ এনেছেন হিরো আলম। টাকা দেওয়ার বেশকিছু ছবিও তার কাছে আছে বলে দাবি করেন।

ভোটদান শেষ করে তার নির্বাচনী এলাকা বগুড়া-৪ আসনের দিকে যান হিরো আলম। ওই আসনে নৌকার প্রার্থীসহ ভোটের মাঠে লড়ছেন মোট ৬ জন। এবার ৩ লাখ ৪৪ হাজার ৫১৪ জন ভোটার রয়েছেন এই আসনে। মোট কেন্দ্র রয়েছে ১১৪টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

ছেলের হাতে বাবা খুন

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১০

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১২

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৩

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

১৪

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

১৫

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১৭

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১৮

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

১৯

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

২০
X