কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০৫:৫৯ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

দীঘি কোন ধর্মের অনুসারী, জানা গেল

প্রার্থনা ফারদিন দীঘি। ছবি: সংগৃহীত
প্রার্থনা ফারদিন দীঘি। ছবি: সংগৃহীত

শিশুশিল্পী থেকে বর্তমান সময়ের চলচ্চিত্র অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তার অভিনয়ে অভিভূত হননি এমন মানুষ খুবই কম। স্বীকৃতিস্বরূপ পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এমনকি ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রীর তকমাটাও পেয়েছেন তিনি।

অভিনয়ের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রীকে নিয়ে তার অনুরাগীদের একটি প্রশ্ন হলো- দীঘি হিন্দু না মুসলমান। কারণ, দীঘির মা অভিনেত্রী দোয়েল ইসলাম ধর্মের অনুসারী আর বাবা সুব্রত চক্রবর্তী হিন্দু ধর্মের অনুসারী। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঁকি দেয় কার ধর্ম বেছে নিয়েছেন দীঘি, বাবা নাকি মায়ের?

সম্প্রতি এক সাক্ষাৎকারে সে প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী নিজেই। তিনি বলেন, ‘অনেকের মধ্যে আমাকে নিয়ে এই প্রশ্নটি উঁকি দেয়। আমার বাবা চিত্রনায়ক সুব্রত হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। কিন্তু মাকে বিয়ের পর তিনি ইসলাম ধর্মগ্রহণ করেন। তারপর থেকে আমাদের পরিবার ইসলাম ধর্মের অনুসারী। আমি, আমার ভাইও ইসলাম ধর্ম পালন করি। তবে আমি বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবার।’

ছোটবেলায় একটি বিজ্ঞাপনে বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন দীঘি। শিশুশিল্পী হিসেবে ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে ২০০৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। এরপর নায়িকা হিসেবে তার প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’।

গত এপ্রিলে তার অভিনীত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমা মুক্তি পেয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বাংলাদেশ এবং ভারত সরকারের যৌথ প্রযোজনায় শ্যাম বেনেগাল নির্মিত ‘বঙ্গবন্ধু’ সিনেমাতেও অভিনয় করেছেন দীঘি।

আর এবার কোরবানি ঈদে মুক্তি পেয়েছে দীঘির অভিনীত ‘মার্ডার নাইন্টিজ’। এটি নির্মাণ করেছেন আবু হায়াৎ মাহমুদ ভূঁইয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

শিশুকে নির্যাতন করে মাদ্রাসা শিক্ষকের রিলস / ‘পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

ঢাকাসহ ১৭ জেলায় রাতের মধ্যে ঝড়ের আভাস

প্রাথমিকের মানোন্নয়নে গবেষণা প্রস্তাব আহ্বান, পাবেন ২ লাখ টাকা

নাতির হামলায় বৃদ্ধার মৃত্যু, পুলিশকে না জানিয়ে তড়িঘড়ি করে দাফন

চ্যাম্পিয়ন দলের নাম জানিয়ে আর্জেন্টাইনদের চরম দুঃসংবাদ দিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

গুগল ম্যাপসে আপনার সঠিক অবস্থান আছে কি না বুঝবেন যেভাবে

যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গোষ্ঠীর মতো আচরণ করছে: ইরান

অটোরিকশা-ভটভটির সংঘর্ষে ২ নারী নিহত

ইউরোমানি ও এবিএফের পাঁচ আন্তর্জাতিক পুরস্কার জিতল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

১০

শ্রমমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের বৈঠক

১১

শাবিপ্রবিতে ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১২

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে জাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

১৩

গাজায় স্পেনের পক্ষে উল্লাস!

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, উত্তাল ক্যাম্পাস

১৫

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৬

অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে প্রাণ দিলেন অটোরিকশাচালক

১৭

কুয়েতে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের ড্রোন হামলা

১৮

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন এমপি নিপুণ রায় চৌধুরী

১৯

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

২০
X