বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের আস্থার প্রতিদান দেবেন ফেরদৌস

সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ছবি : সংগৃহীত
সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ছবি : সংগৃহীত

শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য চিনায়ক ফেরদৌস আহমেদ। বুধবার (১০ জানুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে শপথ নেন তিনি।

শপথ গ্রহণের পর ফেরদৌস বলেন, ‘জনগণ আমার ওপর আস্থা রেখেছেন। আমি তাদের আস্থার প্রতিদান দেব। কোনো কাজ বিঘ্নিত না হয় সে চেষ্টাই করে যাব’। তিনি আরও বলেন, ‘আমি যেন সততার সঙ্গে দেশের প্রতি, জনগণের প্রতি বিশেষ করে আমার ঢাকা-১০ আসনের সম্মানিত নাগরিকদের জন্য অর্পিত দায়িত্ব পালন করতে পারি’।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ঢাকা ১০-কে উন্নয়নে দশে দশ রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এবারের নির্বাচনে ভোটগ্রহণকে ঘিরেও তারকাঙ্গনে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। বিনোদন অঙ্গন থেকে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, নায়িকা মাহিয়া মাহি, গায়িকা ডলি সায়ন্তনী ও কমেডিয়ান কমর উদ্দিন আরমান। এ ছাড়াও আছেন আসাদুজ্জামান নূর ও মমতাজ বেগম।

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস আহমেদ বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি পান ৬৫ হাজার ৮৯৮ ভোট।

তারকাদের মধ্যে ব্যাপক আলোচনায় ছিলেন রাজশাহী-১ আসন থেকে ‘ট্রাক’ মার্কায় নির্বাচন করা চিত্রনায়িকা মাহিয়া মাহি। আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরীর কাছে পরাজিত হন তিনি। ৯ হাজার ৯টি ভোট পেয়ে তৃতীয় হন প্রচারকালে সাড়া ফেলা এ নায়িকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X