মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৯:১২ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকায় গ্রিনকার্ডের অপেক্ষায় মৌসুমী!

মৌসুমী। পুরোনো ছবি
মৌসুমী। পুরোনো ছবি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমী গত বছরের অক্টোবরে আমেরিকা গিয়েছেন। এর আগে যতবারই গিয়েছেন এক মাসের মধ্যেই ফিরে এসেছেন। কিন্তু এবার প্রায় চার মাস হয়ে গেল, এখনো ফেরার নাম নেই। এ কারণে গুঞ্জন উঠেছে, তবে কি মৌসুমীও আমেরিকায় স্থায়ী বসবাসের জন্য গ্রিনকার্ডের অপেক্ষায় আছেন। যদিও গ্রিনকার্ডের জন্য আবেদন করেছেন কিনা, এ বিষয়ে তিনি বা তার পরিবারের কেউ মুখ খোলেননি।

তবে মৌসুমী আমেরিকা থেকে একটি গণমাধ্যমকে জানান, ঠিক কবে নাগাদ দেশে ফিরবেন তা এখনো ‘সিদ্ধান্ত’ হয়নি। এ সিদ্ধান্তটা কী সেটাও স্পষ্ট করে বলেননি। আমেরিকায় তিনি তার মা, বোন ও দুই সন্তান ফারদিন ফাইজাহর সঙ্গে সময় কাটাচ্ছেন। এর ফাঁকে নানা ধরনের শোতেও অংশগ্রহণ করছেন।

এদিকে দেশে তার স্বামী অভিনেতা ওমর সানী একাই অবস্থান করছেন। সানী রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন। এদিকে কিছুদিন আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে মৌসুমী অভিনীত সিনেমা ‘সোনার চর’। সিনেমাটি নির্মাণ করেছেন জাহিদ হোসেন। সিনেমাটির প্রযোজকও অপেক্ষায় আছেন মৌসুমীর। তিনি দেশে ফিরলেই সিনেমাটি মুক্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মৌসুমীকে নিয়েই এর মুক্তির প্রচারণা করতে চান প্রযোজক।

সিনেমা প্রসঙ্গে মৌসুমী বলেন, ১৯৭৫-এর পরবর্তী সময়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। আমি এর আগে জাহিদ হোসেন ভাইয়ের নির্দেশনায় মাতৃত্ব নামক একটি সিনেমায় অভিনয় করেছিলাম। বলা যেতে পারে সেটি ছিল আমার ক্যারিয়ারের অন্যতম আলোচিত একটি সিনেমা। সোনার চর সিনেমাটিও পরম যত্নে নির্মাণ করার চেষ্টা করেছেন। আমি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার সর্বাত্মক চেষ্টা করেছি।

প্রসঙ্গত, মৌসুমী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমা হচ্ছে আশুতোষ সুজনের ‘দেশান্তর’ ও মিজায় সাখাওয়াত হোসেন পরিচালিত ‘ভাঙ্গন’। আমেরিকা যাওয়ার আগে সর্বশেষ তিনি একটি তেলের বিজ্ঞাপনেও মডেল হিসাবে কাজ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১০

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১১

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১২

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৩

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৪

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৫

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৬

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৭

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৮

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৯

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

২০
X