বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ফজরে ইরানের ঐতিহ্যবাহী পোশাকে জয়া

জয়া আহসান। ছবি: সংগৃহীত
জয়া আহসান। ছবি: সংগৃহীত

ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইরানের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘ফেরেশতে’ সম্প্রতি ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। ছবিটি ইরানের বৃহৎ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবেও দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে ইরানের তেহরানে শুরু হয়েছে ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এই উৎসবে ৩৭টি সিনেমা তিনটি ভিন্ন ভিন্ন প্রতিযোগিতামূলক বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে মূল প্রতিযোগিতা বিভাগে আছে ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার প্রধান চরিত্রের তিন অভিনয়শিল্পী জয়া আহসান, রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক, তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান, পরিচালক মুর্তজা অতাশ জমজম ও গল্পকার মুমিত আল রশিদ।

অনুষ্ঠানে নীল রঙের বোরকা ও মাথায় স্কার্ফ পরতে দেখা গেছে জয়া আহসানকে।

অনুষ্ঠান প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘ফেরেশতে’ সিনেমাটি সবার ভালো লাগবে। চলচ্চিত্র উৎসবে বিশ্বের অনেক দেশের পরিচালকরা এবং সিনেমা সংশ্লিষ্টরা সিনেমাটি দেখবেন। এটা ভালো লাগছে। ইরানে যাওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ইরানের বড় চলচ্চিত্র উৎসবে এসে খুব ভালো লাগছে। সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তেহরানের ঐতিহ্য।

প্রসঙ্গত, ‘ফেরেশতে’ সিনেমায় একজন সংগ্রামী নারীর চরিত্রে অভিনয় করেছেন জয়া। সিনেমাটি নির্মাণ করেছেন মুর্তজা অতাশ জমজম। চলতি বছর মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। আগামী ৯ ফেব্রুয়ারি টলিউডে মুক্তি পাচ্ছে জয়ার নতুন সিনেমা ‘ভূতপরী’। তেহরান থেকে সরাসরি কলকাতা আসবেন তিনি। এ ছাড়া একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘পেয়ারার সুবাস’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়

দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার চায় ইসরায়েল, তবে...

প্রথমার্ধেই ৩ গোল, মেক্সিকোর বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৩৬ বছর আগে আর্জেন্টিনা, এবার নরওয়ে জুজু

কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

১০

টাকা নিয়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়া সেই এসআই প্রত্যাহার

১১

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

১২

মেসি-এমবাপ্পেকে ছুঁলেন হালান্ড, এমন নজির এই প্রথম দেখল ফুটবল বিশ্বকাপ

১৩

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু

১৪

‘এখানেই শেষ...’, বিদায়ের পরই ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেইমারের

১৫

যেভাবে ব্রাজিলের ‘হেক্সা পূরণ’

১৬

ব্রাজিলের স্বপ্নযাত্রা থামিয়ে নরওয়ের নতুন ইতিহাস

১৭

চোখের জলে বিদায়...

১৮

হালান্ডের তাণ্ডবে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল ব্রাজিলের

১৯

হালান্ডের জোড়া গোলে বিদায়ের অপেক্ষায় ব্রাজিল

২০
X