বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পুত্রসন্তানের মা হলেন ঈশানা

ঈশানা খান। ছবি : সংগৃহীত
ঈশানা খান। ছবি : সংগৃহীত

শোবিজে আসার এক দশক পর ২০১৯ সালে বিয়ে করেন ঈশানা খান। স্বামী সারিফ চৌধুরী, পেশায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তিনি। সেখান থেকেই মা হওয়ার সুখবর দিলেন এই অভিনেত্রী।

জানা গেছে, গেল ৯ ফেব্রুয়ারি সিডনির এক হাসপাতালে পুত্রসন্তান জন্ম দিয়েছেন তিনি। দুজনের শারীরিক অবস্থা ভালো বলে নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে সন্তানের কিছু ছবিও শেয়ার করেছেন ঈশানা। এর ক্যাপশনে তিনি জানান, সন্তানের নাম রেখেছেন সায়েশান চৌধুরী।

মা হওয়ার অনুভূতি জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এটা এক অন্যরকম অনুভূতি। মনে হচ্ছে, আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী নারী।’

এর আগে ২০২৩ সালের নভেম্বরে ঈশানা জানিয়েছিলেন, মা হতে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে নতুন বছর পরিবারে আসবে নতুন অতিথি।

২০০৯ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’-এ অংশ নেন ঈশানা। সেখানে প্রথম রানার আপ হয়েছিলেন তিনি। এরপর বিজ্ঞাপন, নাটক ও টেলিছবিতে কাজ করে তিনি পরিচিতি লাভ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

মিসর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ২

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক

সরকারি সম্পত্তি আত্মসাৎ / সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

মিরপুরে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

পাহাড় ধসের শঙ্কা: পাঁচ জোনে বিভক্ত চট্টগ্রাম, ৮ শেল্টার হোম প্রস্তুত

ডিএমপির ৬ ডিসির পদে রদবদল

যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি  

সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী

১০

খাচ্ছেন কম, তবুও বাড়ছে ওজন? জেনে নিন কারণ ও করণীয়

১১

বিরতির অবসান, যে সিনেমা দিয়ে ফিরছেন বুবলী

১২

অন্ধকারে বান্দরবানের ৪ উপজেলা

১৩

পরিবেশ সচিবকে প্রত্যাহার

১৪

ফোনে খুনির কল / ‘তোর বাবাকে মারতে চাইনি, কয়েকটা ছুরিকাঘাত করেছি’ 

১৫

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

১৬

একসঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছাড়লেন বাবা-ছেলে

১৭

সংগঠিত হোন, লড়াই এখনো বাকি: মাহফুজ আলম

১৮

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৯

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান

২০
X