বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ১০:২৫ এএম
আপডেট : ১০ জুন ২০২৩, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

ফেসবুক অ্যাকাউন্ট মুছে দিলেন সুনেরাহ

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ছবি : সংগৃহীত
অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ছবি : সংগৃহীত

ব্যক্তিগত ভিডিও ফাঁসের জেরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেললেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তবে ফেসবুকে তার ফ্যান পেজ এখনো সচল রয়েছে।

গত ২৯ মে চিত্রনায়ক শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশ পায়। এরপর শুরু হয় আলোচনা-সমালোচনা। চলমান এই বিতর্ক নিয়ে একাধিকবার মুখও খুলেছেন এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবন নিয়ে এমন আলোচনায় বেশ বিব্রত তিনি। তাই বেশ কিছুদিন ধরেই তিনি বলছিলেন তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা না করতে। বরং তার কাজকেই বেশি প্রাধান্য দেওয়ার আহ্বান জানান সবার প্রতি।

সুনেরাহ বলেন, ‘আমি আসলে কিছুই করিনি। অনেক আগের একটি ভিডিও প্রকাশ পেয়েছে। ওই সময় আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে সেভাবেই আচরণ করতাম। আমি যে ভাষা ব্যবহার করেছি এজন্য সরি। অবশ্যই ওই ভিডিও আমি প্রকাশ করার জন্য করিনি। একটি কথা বলতে চাই, আসলে প্রমাণ ছাড়া কথা বলা উচিত না। ওই সময়ের সুনেরাহর সঙ্গে এখনকার সুনেরাহর আকাশ-পাতাল পার্থক্য। এটি আসলে বোকামি হবে, যদি কেউ প্রমাণ ছাড়া আমাকে দোষারোপ করে। আমি জানি না ভিডিওটি কীভাবে প্রকাশ পেয়েছে। যে প্রকাশ করেছে সে অবশ্যই লোকেশনও চেক করতে পারবে।’

ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলার বিষয়ের জানতে সুনেরাহকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সুনেরাহ বিনতে কামাল অভিনীত চলচ্চিত্র ‘অন্তর্জাল’। দীপঙ্কর দীপন পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা সাহা মিম, এবিএম সুমনসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১০

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

১১

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা

১২

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন এমপি নজরুলের ড্রাইভার

১৩

‘জীবন তো একটাই’— নতুন ভিডিওতে যে বার্তা দিলেন কেয়া পায়েল

১৪

কুমিল্লায় খালের ওপর গড়ে ওঠা ৩৩ অবৈধ দোকান উচ্ছেদ

১৫

টানা দশম রাতে ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

১৬

ফাইনালে বিতর্কের পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

১৭

দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী

১৮

‘বাব আল-মান্দেব ঘিরে হুমকি জ্বালানি বাজারের উদ্বেগ বাড়াচ্ছে’

১৯

নারীদের চলাফেরা ও পোশাক পরিধান নিয়ে এমপি নজরুলের পুরোনো বক্তব্য ভাইরাল

২০
X