বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে শাকিবের পাশে অপু

শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

বর্তমানে নিউইয়র্কে আছেন বাংলাদেশি সিনেমার সুপারস্টার শাকিব খান। অন্যদিকে ১৩ জুলাই রাতে ছেলে আব্রামকে নিয়ে আমেরিকায় গেছেন সুপারস্টারের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ কারণে নেটপাড়ায় গুঞ্জন উঠেছিল, শাকিব-অপু আবারও এক হতে চলেছেন। সেই গুঞ্জনকে উসকে দিয়েছে একটি ভিডিও।

শাকিব-অপুর একসঙ্গে ঘোরার একটি ভিডিও পাওয়া গেছে বলে দাবি করেছে বাংলাদেশি এক সংবাদমাধ্যম। তাতে নিউইয়র্কে গাড়িতে শাকিবের পাশেই দেখা গেছে ঢালিউড কুইন অপু বিশ্বাসকে।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, শাকিবের পাশের আসনেই বসা ছিলেন অপু। এই তারকা দম্পতির সন্তান বসা ছিল পেছনের আসনে। এ সময় বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন সুপারস্টার।

২ জুলাই যুক্তরাষ্ট্রে গিয়েছেন শাকিব খান। তার অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি সেখানে মুক্তি পেয়েছে ৭ জুলাই। শাকিবের পর যুক্তরাষ্ট্রে গিয়েছেন অপু। জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এই নায়িকা। গত বৃহস্পতিবার রাতে ও গতকাল শাকিব খান, অপু বিশ্বাস এবং তাদের সন্তান জয়কে একসঙ্গে নানা জায়গায় ঘুরতে দেখা গেছে।

উল্লেখ্য, দেশের সিনেমাহলগুলোতে দাপটের সঙ্গে চলছে শাকিব খানের ‘প্রিয়তমা’। অন্যদিকে ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের ছবি ‘লাল শাড়ি’। এর আগে এক ফেসবুক পোস্টের মাধ্যমে ‘লাল শাড়ি’ সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছিলেন শাকিব খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X