বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

শাকিব ছাড়া দ্বিতীয় পুরুষকে ভাবতে পারছি না : বুবলী

শাকিব খান ও বুবলী। ছবি : সংগৃহীত
শাকিব খান ও বুবলী। ছবি : সংগৃহীত

এবারের ঈদে মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত দুটি সিনেমা ‘মায়া’ এবং ‘দেয়ালের দেশ’। উভয় ছবি নিয়েই প্রচারণার কাজে ব্যস্ত আছেন নায়িকা।

৯ এপ্রিল (মঙ্গলবার) একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে সিনেমা দুটির বিষয়ে কথা বলেছেন বুবলী। এ সময় কথা প্রসঙ্গে উঠে আসে তার সঙ্গে শাকিব খানের সম্পর্কের বিষয়টিও।

শাকিব-বুবলীর দাম্পত্যকলহ এখনো চলমান। এই নায়িকার সঙ্গে রিল কিংবা ‍রিয়েল লাইফে কোনোপ্রকার সম্পর্ক রাখবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন শাকিব। তাই যার যার মতো আদালাভাবে কাজ করে চলেছেন এই দুই তারকা। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে বুবলীর সিনেমোর পাশাপাশি মুক্তি পেতে চলেছে শাকিবের সিনেমা ‘রাজকুমার’।

অনুষ্ঠানে ‘রাজকুমার’ ও ‘দেয়ালের দেশ’ সিনেমার মধ্যে প্রতিযোগিতা প্রসঙ্গে বুবলী বলেন, ‘প্রথমত আমি বলতে চাই, এখানে কোনো প্রতিযোগিতা হচ্ছে না। শাকিব খানের সিনেমা হল বেশি পাবে, সেটাই স্বাভাবিক। আমার মনে হয়, সবাই সব কটি সিনেমাই দেখুক।’

এর আগে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি ব্যাপক প্রশংসিত হয়েছে। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার মধ্যে শাকিবের কোন লুকটি পছন্দ, এমন প্রশ্নের উত্তরে বুবলী বলেন, ‘আমার কাছে ‘প্রিয়তমা’র লুকই বেশি পছন্দ হয়েছিল। তাকে দাড়িতে খুব ভালো লাগে। আমি অনেকবার বলেছি।’

শাকিব খানকে বুবলী ভালোবাসেন কি না, এই প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘ভালোবাসা আগের মতো আছে কি না, জানি না। তবে শাকিবকে ভালোবাসি। মায়া আগের মতোই আছে। যদিও কিছু অভিমান থাকে। আমাদের দুজনের মধ্যে আলোচনা হয় না বলেই অনেক ভুল-বোঝাবুঝি হয়। বাইরের লোকেদের কথা শুনে আপন মানুষের সঙ্গে আলোচনা না করেই প্রতিক্রিয়া দেখান তিনি।’

এভাবেই কী বাকি জীবন কাটিয়ে দেবেন বুবলী? জবাবে নায়িকা বলেন, ‘আর কোনো প্রেম ও সম্পর্ক আমার ধারেকাছে কোনোদিনই ভিড়তে পারবে না; বিয়ে-প্রেম—এসব নিয়ে আর কখনোই ভাবতে পারব না আমি। আমি শুধু আমার কাজ ও সন্তানকে গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতে এ সিদ্ধান্ত কোনোদিনই বদল হবে না। শাকিব খান ছাড়া দ্বিতীয় পুরুষ হিসেবে কাউকে কখনোই ভাবতে পারি না। এখন সন্তানের জন্য অনেক কিছুই মানিয়ে নিচ্ছি।’

এর আগে কথা উঠেছিল, বুবলী যে শাকিবের স্ত্রী, এর কোনো প্রমাণ নেই। সমালোচকদের এমন মন্তব্যের জবাবে নায়িকা বলেন, ‘আমাদের বিয়ে পুবাইলে শাকিব খানের বাড়িতেই হয়েছে। কাজি ছিলেন। আমাদের বিয়ের বয়স ৬-৭ বছর। পুবাইলে সংসার ছিল আমাদের। ওখানকার সবাই জানেন। কাছের ডিরেক্টর-প্রোডিউসার সবাই জানেন। যা ছড়ানো হচ্ছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। সবটাই গুজব।’

বিয়ের মোহরানার বিষয়ে বুবলী বলেন, ‘বিয়ের কিছুদিন পরই শাকিব মোহরানা শোধ করে দিয়েছেন। বিয়ের পর তাজমহল ও আজমির শরিফে যাওয়া হয়েছে’।

অনুষ্ঠানে ‘দেয়ালের দেশ’ সিনেমার বিষয়ে বুবলী বলেন, ‘পুরো ছবিটিই ভিন্নভাবে ডিজাইন করা হয়েছে। আমরা চাই, দর্শক সিনেমা হলে গিয়েই গল্পটা জানুক। এই থ্রিল, রোমান্স হাহাকার—সব মিলেমিশে একাকার হয়েছে ‘দেয়ালের দেশ- সিনেমায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরা পয়সার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলার হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টা ভেস্তে দিল বিজিবি

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১০

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১১

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১২

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৩

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৪

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৫

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

১৬

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৭

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৮

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

১৯

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

২০
X