বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০৫:৩৮ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

ঈদ মাতাবে ববির ‘নোলক’

‘নোলক’ সিনেমার পোস্টার ও নায়িকা ববি। ছবি : সংগৃহীত
‘নোলক’ সিনেমার পোস্টার ও নায়িকা ববি। ছবি : সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে ঈদ। বড় ও ছোট পর্দায় মন মাতানো সব সিনেমা দেখানো হয় এই উৎসবকে কেন্দ্র করে। সেই ধারাবাহিকতায় ঈদের দিনই প্রচার হতে চলেছে জনপ্রিয় জুটি শাকিব খান ও ইয়ামিন হক ববি অভিনীত সিনেমা ‘নোলক’। দুপুর ১টায় দীপ্ত টিভিতে হবে ‘নোলক’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার।

এই সিনেমায় আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, তারিক আনাম খান, রজতাভ দত্ত, নিমা রহমান প্রমুখ।

ববি বলেন, ‘দর্শকরা সিনেমাটি ভীষণ উপভোগ করেছেন। এবার টিভিতে প্রিমিয়ার হচ্ছে। এতে যারা সিনেমাটি এর আগে দেখতে পারেননি, তারাও দেখার সুযোগ পাবেন। আশা করছি সিনেমাটি ভালো লাগবে তাদের’।

সিনেমার কাহিনিতে দেখা যায়, দু’ভাই গ্রামে বাস করেন। পারিবারিক সূত্রে তারা অনেক সম্পদের মালিক। কিন্তু দুই ভাইয়ের হাতে তেমন কোনো কাজ নেই। তারা একে অপরকে খুব ভালোবাসেন। এমনকি পরামর্শ দেওয়ার জন্য দুজন উপদেষ্টাও আছেন। বড় ভাইয়ের ছেলে সব সময় বন্ধুদের নিয়ে হৈ-হুল্লোড় করে সময় কাটান। অন্যদিকে ছোট ভাইয়ের মেয়েও বান্ধবীদের নিয়ে ব্যস্ত দিন পার করেন। দুই ভাইয়ের সন্তানদের মধ্যে কথার লড়াই ও ঝগড়াঝাটি লেগেই থাকে। কিন্তু পারিবারিক বৈরিতা এই দুজনকে কাছে টেনে আনে। সন্তানদের সম্পর্ককে কেন্দ্র করেও বাড়তে থাকে দুই ভাইয়ের দূরত্ব। এর মধ্য দিয়েই ছবিটির গল্প এগিয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব’

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১০

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১১

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১২

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৩

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১৪

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৫

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৬

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৭

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৮

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৯

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X