বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছেন আরিফিন শুভ

ঈদে মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছেন আরিফিন শুভ
ঈদে মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছেন আরিফিন শুভ

প্রায় তিন মাসে আগে মা হারিয়েছেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ। মায়ের খুব আদরের ছিলেন এই নায়ক। মায়ের খুব ভক্ত তিনি। সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে দুষ্টুমির ভিডিও পোস্ট করতেন তিনি। মাকে নিয়ে যেতেন বিভিন্ন রেস্তোরাঁয়। মায়ের অসুস্থতায় সব ব্যস্ততা উপেক্ষা করে পাশে থাকতেন শুভ। তাই মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল নায়কের জীবনে। সেই শোক কাটেনি এখনো। ঈদের দিনেও মা হারানোর শোক তাড়িয়ে বেড়াচ্ছে তাকে।

মায়ের স্মৃতি ধরে রাখতে এই ঈদে মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছেন আরিফিন শুভ। গলায় পরেছেন মায়ের চেন। সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন নায়ক নিজেই।

বৃহস্পতিবার নিজের ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেছেন শুভ। সেখানে কবর জিয়ারত করছে দেখা গেছে নায়ককে। মৃত মায়ের ছবিও পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, যখন অনেক কিছু বলার থাকে, তখন হয়তো কিছুই বলা যায় না।

এ ছাড়া ওই পোস্টে মাকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছেন শুভ। তিনি লিখেছেন- মা, দেখতে দেখতে তোমার যাবার প্রায় তিন মাস। এখনো বোঝার চেষ্টা করছি যে কী হলো আসলে। আমি কী ঘুম থেকে উঠে দেখব তুমি পাশের রুমটাতেই আছো। সবকিছু কেমন যেন হয়ে গেল। পেশায় অভিনয়শিল্পী হয়েও আমি ঠিক আছি নামক অভিনয়টা হচ্ছে না একেবারেই, চেষ্টা চলছে।

আরিফিন শুভ আরও লিখেছেন, তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছি। এবারের ঈদে মা, আজকে যখন তোমার সাথে দেখা করতে যাচ্ছি নিচে গার্ডরা বলল- এটা আন্টির শাড়ি না স্যার? ভালো লাগল এই ভেবে যে, বিল্ডিংয়ের গার্ডরাও তোমাকে এই আট-নয় বছর নোটিশ করেছে।

পোস্টের শেষে শুভ লিখেছেন, এবার তোমার গলার চেইনটা নিজেই পরলাম, কিন্তু আমাদের ওই কমেডি করাটা আর হলো না যে, আমি চাইব আর তুমি বলবে নে, কিন্তু খুলে দেবে না। তোমার সাথে কত গল্প করা হলো না, আর হবে না। ঈদ মোবারক মা। পৃথিবীর সকল মাকে ঈদ মোবারক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X