বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৯:৪৭ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শরিফুল রাজকে তুলাধোনা করলেন নেটিজেনরা

অভিনেতা শরিফুল রাজ। ছবি : সংগৃহীত
অভিনেতা শরিফুল রাজ। ছবি : সংগৃহীত

সম্প্রতি নেটিজেনদের তোপের মুখে পড়েছেন ঢাকাই সিনেমার অভিনেতা শরিফুল রাজ। ১৬ জুলাই রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি মুখাবয়বের ছবি পোস্ট করেন তিনি। সেই পোস্টের মন্তব্যের ঘরে অভিনেতাকে আক্রমণ করে বসেন নেটিজেনরা। কেননা ঠিক এই সময়ে তার স্ত্রী চিত্রনায়িকা পরীমণি জানাচ্ছেন তাদের সন্তান রাজ্যের অসুস্থতার কথা।

দাম্পত্য কলহের জেরে আলাদা আছেন রাজ-পরী। এই তারকাজুটির একমাত্র সন্তান রাজ্য আছে পরীর কাছে। কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়ে তাদের ১০ মাস বয়সী এই শিশু।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, জ্বর আক্রান্ত ছেলেকে নিয়ে হাসপাতালের ঝক্কি সামাল দিচ্ছেন পরীমণি একাই। এ সময় ছেলের বাবা রাজের দেখা মেলেনি। এসবের মধ্যেই একটি ছবি পোস্ট করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন অভিনেতা রাজ।

শরিফুল রাজের পোস্টে মন্তব্যের ঘরে নেটিজেনদের একজন লিখেছেন, ‘সত্যিই আপনি এই রকমই মুখোশধারী! স্যালুট!’ আরেকজন লিখেছেন, ‘এটা কি আপনার আসল চেহারা?’ একজন মন্তব্য করেছেন, বাবা হিসেবে ন্যূনতম দায়িত্ব পালন করা উচিত। নাকি দায়িত্ব শুধু জাস্ট ফ্রেন্ডদের জন্য সীমাবদ্ধ?’ নেটিজেনদের একজন লিখেছেন, ‘নিজের ভেতরটাও এমনই ছবির মতো। বাচ্চাটা অসুস্থ আর ইনি রং তামাশায় ব্যস্ত।’

এসব মন্তব্যের প্রতিউত্তরে কিছু লেখেননি অভিনেতা শরিফুল রাজ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X