বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৪, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আজ মুক্তি পেল দুই সিনেমা

ঈদের পর প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেল দুই সিনেমা। ছবি : সংগৃহীত
ঈদের পর প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেল দুই সিনেমা। ছবি : সংগৃহীত

ঈদের চতুর্থ সপ্তাহ শেষে নতুন দুই সিনেমা মুক্তি পাচ্ছে শুক্রবার ৩ মে। একটি মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘ডেডবডি’। অন্যটি বদরুল আনাম সৌদ পরিচালিত ‌‘শ্যামা কাব্য’। এ ছাড়া ঈদের সিনেমা রাজকুমারও চলবে সিনিপ্লেক্সে।

গেল ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তির মিছিল থেকে সরে দাঁড়ায় মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমা। পরিচালকের তথ্য অনুযায়ী সিনেমাটি দেশের ৪০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। দেখা যাবে রাজধানীর প্রায় সবকটি সিনেপ্লেক্সেও।

‘ডেডবডি’ সিনেমাতে জিয়াউল রোশানের বিপরীতে রয়েছেন ভারতীয় মডেল অন্বেষা রায়। এ সিনেমার মাধ্যমেই প্রথমবার বড়পর্দায় অভিষেক হচ্ছে তার।

এদিকে শ্যামা কাব্য গত বছরের নভেম্বরে মুক্তির কথা থাকলেও কারণ দেখিয়ে সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। এবার সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে। ঢাকার সিনেপ্লেক্সসহ দেশের ১২টির মতো হলে দেখা যাবে এটি।

সরকারি অনুদানে নির্মিত ‘শ্যামা কাব্য’ পরিচালনার পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন সৌদ। এ ছাড়া অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার সঙ্গে যৌথভাবে প্রযোজনাও করেছেন তিনি। সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। শ্যামা কাব্যে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ সেতু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১০

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১১

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১২

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৩

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৪

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৫

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৬

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৭

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৮

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৯

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

২০
X