বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০৪:২৪ পিএম
আপডেট : ১৯ মে ২০২৪, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সদস্য পদ ফিরে পেয়ে জায়েদ বললেন, ‘সত্যের জয় একদিন হবেই’

চিত্রনায়ক জায়েদ খান। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক জায়েদ খান। ছবি : সংগৃহীত

চিত্রনায়ক জায়েদ খান। ইলিয়াস কাঞ্চন ও নিপুণ দায়িত্ব পালনকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে তার সদস্যপদ বাতিল করা হয়েছিল। এবার নতুন কমিটি মিশা-ডিপজল প্যানেল এসে জায়েদ খানের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে। বৃহস্পতিবার ১৭ মে এক সংবাদ সম্মেলনে কমিটির সহসভাপতি ডিএ তায়েব গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএ তায়েব জানান, জায়েদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে যে বক্তব্য দিয়েছিল, তার যথাযথ কারণ ব্যাখ্যা দিয়েছে। তা খতিয়ে দেখার পর সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়।

ইতোমধ্যেই সদস্যপদ ফিরিয়ে দেওয়ার চিঠি দেওয়া হয়েছে জায়েদ খানকে। সেই চিঠি হাতে পেয়েছেন এ নায়ক। বিষয়টি নিয়ে জায়েদ খান কালবেলাকে বলেন, ‘আমি বিশ্বাস করি। সত্যের জয় একদিন হবেই। সেই বিশ্বাস থেকেই আমি অপেক্ষা করছিলাম। নিপুণ নিজে অবৈধ প্রক্রিয়ায় দায়িত্ব পালন করেছেন। সে অবৈধভাবে আমার সদস্যপদ বাতিল করেছেন। নতুন কমিটি এসে বিষয়টি তদন্ত করেছে। আমার কাছে ব্যাখ্যা চেয়েছে। আমি দিয়েছি। এরপরই তারা আমার সদস্যপদ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। জয়ী হয় মিশা-ডিপজল প্যানেল। নির্বাচনের প্রায় মাস খানেক পর ফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। নিপুণের এমন সিদ্ধান্তকে ‘দ্বৈতনীতি’ বলে অ্যাখ্যা দিয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়ক জায়েদ খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১০

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

১১

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

১২

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

১৩

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১৪

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১৫

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১৬

আজকের স্বর্ণের বাজারদর

১৭

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১৮

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১৯

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

২০
X