বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৪:৫৮ পিএম
আপডেট : ১১ জুন ২০২৩, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

শাকিবকে ছাড়াই ঘুরে দাঁড়াচ্ছেন বুবলী

শবনম বুবলী। ছবি : সংগৃহীত।
শবনম বুবলী। ছবি : সংগৃহীত।

কিছুদিন আগেও ইন্ডাস্ট্রিতে একটি কথা প্রচলিত ছিল, ‘শাকিব খানকে ছাড়া অচল বুবলী’। দিন যত যাচ্ছে, ততই নিন্দুকদের সেই কথা মিথ্যা প্রমাণ করছেন বুবলী।

২০১৬ সালে নায়ক শাকিব খানের হাত ধরেই ঢালিউডে আত্মপ্রকাশ শবনম বুবলীর। কিন্তু চার বছর আগে থেকেই শাকিবের বলয় থেকে বের হয়ে আসেন বুবলী। শাকিবের বলয় থেকে বের হয়ে তিনি এখন সময়ের ব্যস্ত নায়িকা। শাকিবকে ছাড়া তিনি প্রথম অভিনয় করেছেন ‘ক্যাসিনো’ নামে একটি সিনেমায়। এ সিনেমায় তিনি জুটি বেঁধেছেন নায়ক নিরবের সঙ্গে। সৈকত নাসির পরিচালিত এ সিনেমাটি আগামী কোরবানির ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর বুবলী অভিনয় করেন সৈকত নাসির পরিচালিত চলচ্চিত্র ‘তালাশ’ এ। ছবিটিতে তার বিপরীতে ছিলেন নায়ক আদর আজাদ। ছবিটি বেশ সাড়া ফেলেছিল। এরপর বুবলী অভিনয় করেন সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ এ। গত ঈদে মুক্তি পাওয়া এই ছবিটিও বেশ ভালো ব্যবসা করে। এখন মুক্তির অপেক্ষায় আছে ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো। ফলে বুবলীকে ঘিরে যে নেতিবাচক গুঞ্জন ছিল তা মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে।

এদিকে কোরবানির ঈদে মুক্তি পেতে যাওয়া ‘ক্যাসিনো’ সিনেমা নিয়ে বেশ উচ্ছসিত বুবলী। এ সিনেমায় বুবলীকে ক্যাসিনোর সঙ্গে সম্পৃক্ত একটি চরিত্রে দেখা যাবে। অন্যদিকে নিরব অভিনয় করেছেন ক্যাসিনোর বিরুদ্ধে সরকারি অভিযান পরিচালনাকারী পুলিশ অফিসার হিসাবে।

এতে অভিনয় প্রসঙ্গে নিরব বলেন, ‘দারুণ গল্পের একটি সিনেমা। নির্মাণশৈলীও দারুণ হয়েছে। বলা যায় ঈদে উপভোগ করার মতো একটি সিনেমা। আমার বিশ্বাস, সিনেমাটি দেখে দর্শক বেশ আনন্দ পাবেন।’ বুবলী বলেন, ‘ক্যারিয়ারে এ সিনেমা দিয়েই একা পথচলা শুরু করেছি। সহশিল্পী, পরিচালক, ইউনিট-দারুণ পরিবেশ ছিল। কাজ করার সময় সবাই সহযোগিতা করেছেন।

আর ক্যাসিনো নিয়ে আগে থেকেই কিছু বলতে চাই না। শুধু বলব, দর্শক সিনেমাহলে একবার গেলে, আবারও যেতে ইচ্ছা করবে।’

সম্প্রতি এ সিনেমার টিজার প্রকাশ হয়েছে। এতে পুলিশের ভূমিকায় নিরব যেমন চমক দেখিয়েছেন, তেমনি বুবলীকে দেখা গেল রহস্যময়ী চরিত্রে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১০

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১১

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১২

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৪

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৫

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৬

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৭

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৮

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৯

ব্রাজিলের সামনে এবার মিসর

২০
X