বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’ অ্যাকশনে ভরপুর 

ঈদের সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’ অ্যাকশনে ভরপুর 
ঈদের সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’ অ্যাকশনে ভরপুর 

ঈদুল আজহায় মুক্তির তালিকার দৌড়ে রায়হান রাফীর ‘তুফান’, রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ ও এমডি ইকবালের ‘রিভেঞ্জ’ সিনেমা মুক্তির ঘোষণা আসে আগেই।

এবার মুক্তির তালিকায় যুক্ত হলো আরেক সিনেমার নাম। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’ মুক্তি পাচ্ছে ঈদেই।

প্রকাশ্যে এসেছে এবার সিনেমার ট্রেলার। ২ মিনিট ৪০ সেকেন্ডের ট্রেলারের শুরুতেই শোনা যায় অভিনেতা মুন্না খানের সংলাপ। নায়ক বলছিলেন, ‘জীবনে কত মানুষের ক্ষতি করেছি’ এখন সব চোখের সামনে ভাসছে’, এরপরই পুলিশের সঙ্গে মারকাটারি অ্যাকশন দৃশ্য।

প্রকাশিত ট্রেলারে আরও দেখা যায়, কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জির সঙ্গে মুন্না খানের কিছু রোমান্টিক মুহূর্ত। তবে রোমান্টিকতার থেকেও বেশি নজরকাড়ে দুর্ধর্ষ ডাকাতকে ঢাকায় এনে একের পর এক খুনের ঘটনা। একের পর এক হামলা ও খুনের দৃশ্য দিয়ে ভরপুর পুরো ট্রেলার।

সিনেমা প্রসঙ্গে নির্মাতা মানিক বলেন, “গল্পভিত্তিক সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’। প্রেক্ষাগৃহে দর্শক এটি উপভোগ করবেন বলেই আশা করছি। ঈদের প্রতিটি সিনেমাই আমাদের সিনেমা। সবগুলোর সাফল্য কামনা করি।”

বিরতি কাটিয়ে ‘ডার্ক ওয়ার্ল্ড’ দিয়েই বড়পর্দায় ফেরার কথা ছিল মাহিয়া মাহির। কিন্তু এক দিন শুটিং করেই প্রযোজক ও নায়ক মুন্না খানের সঙ্গে অভিমান করে সিনেমা থেকে সরে দাঁড়ান তিনি। পরে তার জায়গায় অভিনয় করেন পশ্চিমবঙ্গের কৌশানী।

তবে মাহি সিনেমাটি না করায় দুঃখ নেই নায়ক মুন্নার। তার মতে কৌশানী দুই বাংলায় জনপ্রিয়। তাই কলকাতার এই নায়িকাকে নেওয়া লাভজনক হয়েছে বলেই ভাবছেন মুন্না।

এই নায়কের ভাষ্য, সিনিয়ররা তার ৩ কোটি টাকা বাজেটের ‘ডার্ক ওয়ার্ল্ড’ ঈদেই মুক্তি দিতে উৎসাহিত করেছেন। কারণ বড় আয়োজনের এই সিনেমা ঈদেই মুক্তির মোক্ষম সময় বলে মনে করেন তিনি।

নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক এর আগে ফ্যামিলি ড্রামা ঘরানার সিনেমা নির্মাণ করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ফ্যামিলি ড্রামা সিনেমা বানালেও এবার হাঁটছেন ভিন্ন পথে। 'ডার্ক ওয়ার্ল্ড' তার প্রথম ক্রাইম থ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমা।

‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় মুন্না-কৌশানীর সঙ্গে দেখা যাবে দীপা খন্দকার, মিশা সওদাগর, শিবা শানু প্রমুখকেও। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির প্রযোজনা করেছেন মুন্না খান নিজেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে শায়খ আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১০

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১১

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১২

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৩

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৪

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৫

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৬

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৭

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৮

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৯

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

২০
X