বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিরতি থেকে কবে ফিরছে বিটিএস

বিটিএস ব্যান্ডের সদ্যরা। ছবি: সংগৃহীত
বিটিএস ব্যান্ডের সদ্যরা। ছবি: সংগৃহীত

বিশ্ববিখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস। পুরো বিশ্বে কোনো ব্যান্ডের এত বেশি পরিমাণের ভক্ত আছে কিনা সেটি নিয়ে রয়েছে সন্দিহান। নাচ এবং গান গেয়ে লাখ লাখ ভক্তের মনে জায়গা করে নিয়েছে তারা। খবর: কইমই

কিন্তু ২০২২ সালের জুন থেকে এক অদৃশ্য বিরতিতে রয়েছে ব্যান্ডটি। এদিকে ২০২৩ সাল থেকে ব্যান্ড মেম্বারদের বাধ্যতামূলক সামরিক সেবা শুরু করতে হয়।

ব্যান্ডটির পূর্ণাঙ্গ প্রত্যাবর্তন নিয়ে শঙ্কা থাকলেও, সম্প্রতি ‘হাইব’ তাদের তৃতীয় কোয়ার্টারের পারফরম্যান্সের প্রেস কনফারেন্সে বিটিএস এর প্রত্যাবর্তন সম্পর্কে জানিয়েছে।

হাইব এর সি এফ ও লি কি উং জুন জানিয়েছেন, তারা ২০২৬ সালে ব্যান্ডটির প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করছে। তবে এই প্রত্যাবর্তন হবার পরও গ্রুপের উপর বেশি নির্ভরশীল হতে চায় না হাইব। বরং তারা তাদের অন্যান্য শিল্পীদের কার্যক্রমে মনোযোগ দিতে চায়। ২০২৪ সালে বিটিএসের পূর্ণাঙ্গ গ্রুপ প্রত্যাবর্তন হবে কিনা এ বিষয়ে রয়েছে ধোঁয়াশাও।

বিশ্বব্যাপী কে-পপ ব্যান্ডগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড হলো বিটিএস। শুধু তাই নয় বিটিএসই প্রথম কে-পপ গ্রুপ, যাদের গান ইউএস বিলবোর্ডের শীর্ষে স্থানে জায়গা করে নেয়। এ ছাড়া গ্র্যামি নমিনেশন-যত সময় পেরিয়েছে বিটিএসের মুকুটে একটার পর একটা করে সাফল্যের পালক জুড়েছে।

তাদের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ডাইনামাইটস, বয় উইথ লাভ, স্প্রিং ডে, ফেইক লাভ বিশেষভাবে উল্লেখযোগ্য।

বিটিএস সদস্য: কিম নাম-জুন, কিম সিওক-জিন, জিওন জং-কুক, মিন ইয়ুন-গি, কিম তায়ে-হিউং, পার্ক জি-মিন ও জং হো-সিওক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুণীদের সম্মান জানালে গর্বিত জাতি হবে বাংলাদেশ: মঈন খান

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে, সমীকরণ কী বলছে?

সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

১১ হাজার নাবিককে উদ্ধার করতে হরমুজে চালানো হবে অভিযান

ডিসি সারওয়ারের বদলি নিয়ে যা বললেন শ্রমমন্ত্রী

১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

বিরোধীরা ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে: রিজভী

মাদক নিয়ে বিরোধের জেরে খুন, বিকৃত করা হয় মরদেহ

রাশিয়ায় শ্রম উইং নিয়ে প্রকাশিত কালবেলার সংবাদের প্রতিবাদ দূতাবাসের

এজলাসে তিথিকে নিয়ে বিতর্ক, ইকরার আরেক বিয়ের তথ্য, আইনজীবীদের হট্টগোল 

১০

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

১১

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে ইসরায়েলবিরোধী ২ বামপন্থির জয়  

১২

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে

১৩

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

১৪

এবার মনিপুর স্কুলে শিক্ষা ক্যাডারের ৫ শিক্ষক নিয়োগ

১৫

‘মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার’

১৬

‘স্মরণকালের সেরা গোল’ যেভাবে কেড়ে নিল ভিএআর!

১৭

অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে চাঙ্গা করা সরকারের অগ্রাধিকার: শিল্পমন্ত্রী 

১৮

‘আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে’

১৯

দালালমুক্ত বিআরটিএ গড়তে অনড় আনসার সদস্যরা

২০
X