বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

গিনেস বুকে নাম লেখাল ব্যান্ড কোল্ডপ্লে

ভারতে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে। ছবি : সংগৃহীত
ভারতে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে। ছবি : সংগৃহীত

ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে। যাদের গান লাইভ শুনতে বছরের পর বছর অপেক্ষায় থাকেন ভক্তরা। চড়া মূল্যে টিকিট কিনতেও কার্পণ্য করেন না তারা। এবার এই ব্যান্ডটি তাদের ওয়ার্ল্ড ট্যুরে এসেছিল ভারতে। সেখানে এসেই গিনেস বুকে নাম লেখাল ক্রিস মার্টিনরা।

মিউজিক ট্যুরের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক সমাগম হয়েছে সদ্য অনুষ্ঠিত হওয়া কোল্ডপ্লের এবারের কনসার্টে। এর আগে এই রেকর্ড ছিল মার্কিন গায়িকা টেইলর সুইফটের দখলে। এই গায়িকার ‘দ্য ইরাস ট্যুরে’ সবচেয়ে বেশি দর্শক হয়েছিল। কিন্তু এবার সেই নজির ভেঙে দিল কোল্ডপ্লের ‘মিউজিক অব দ্য স্ফিয়ার্স ট্যুর’।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের তথ্য মতে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পরিসংখ্যান অনুসারে, ২৫ ও ২৬ জানুয়ারি ব্রিটিশ এই ব্যান্ডের আহমেদাবাদ কনসার্টে ২২৩,০০০ দর্শক উপস্থিত হয়। এর মধ্যে ভারতের প্রজাতন্ত্র দিবসে ২৬ জানুয়ারি আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শো করে ভারত অধ্যায় শেষ করে কোল্ডপ্লে। যেখানে শেষ দিন ১ লাখ ৩৪ হাজার মানুষ কনসার্টটি উপভোগ করেন। এরপরই রেকর্ড বুকে নাম ওঠে তাদের। তাদের ওয়ার্ল্ড ট্যুর শেষ হতে আরও আট মাস বাকি। তার আগেই বিশ্ব রেকর্ড গড়ে ফেলল ব্রিটিশ এই রক ব্যান্ডটি। চলতি মাসেই মুম্বাই এবং আহমেদাবাদে সব মিলিয়ে পাঁচটি শো করেছে ব্রিটিশ এই ব্যান্ড।

বৃহস্পতিবার গিনেস বুক অব ওয়ার্ল্ডের পক্ষ থেকে জানানো হয়, মিউজিক ট্যুরে ইতিহাস গড়েছে ব্রিটিশ রক ব্যান্ড। এই প্রথমবার কোনো মিউজিক ট্যুরে এত বেশি দর্শক হয়েছে। নতুন নজির গড়া কোল্ডপ্লেকে শুভেচ্ছাও জানানো হয়েছে গিনেসের পক্ষ থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

১০

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১১

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১২

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৩

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১৪

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১৫

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৬

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৭

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৮

মাদ্রাসাশিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৯

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

২০
X