বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিচ্ছেদের পথে ‘গেম অফ থ্রোনস’ খ্যাত সোফি টার্নার ও জো জোনাস

বিচ্ছেদের পথে সোফি টার্নার ও জো জোনাস। ছবি : সংগৃহীত
বিচ্ছেদের পথে সোফি টার্নার ও জো জোনাস। ছবি : সংগৃহীত

পেশাগত দিক থেকে অন্যতম সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ‘জোনাস ব্রাদার্স’। কেভিন জোনাস, জো জোনাস ও নিক জোনাসের ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’। একাধিকবার ভাঙাগড়ার পরে অবশেষে থিতু হয়েছে সেই ব্যান্ড। প্রকাশিত হয়েছে গানের অ্যালবাম। গত আগস্ট থেকে ট্যুরেও বেরিয়েছে ‘জোনাস ব্রাদার্স’। আপাতত সেই ‘দ্য ট্যুর’-এই ব্যস্ত জোনাস পরিবারের তিন ভাই। এর মধ্যেই এলো দুঃসংবাদ। বিয়ের বছর চারেক পরে নাকি বিচ্ছেদের পরে হাঁটছেন জো জোনাস ও সোফি টার্নার।

গত ১২ আগস্ট থেকে ‘দ্য ট্যুর’-এ বের হয়েছে ‘জোনাস ব্রাদার্স’। আমেরিকার বিভিন্ন শহরে ঘুরে অনুষ্ঠান করছেন তিন ভাই। সম্প্রতি এমনই এক অনুষ্ঠানে দেখা যায়, জোয়ের হাত থেকে তার বিয়ের আঙটি উধাও। শুধু অনুষ্ঠানেই নয়, সম্প্রতি নিউইয়র্কের রাস্তাতেও জো-কে দেখা গিয়েছিল তার বিয়ের আঙটি ছাড়াই। তখন থেকেই শুরু হয় জল্পনা। তবে কি জো ও সোফির সুখের সংসারে চিড় ধরেছে?

শোনা যাচ্ছে, গত কয়েক মাস ধরেই নাকি অশান্তি লেগেই রয়েছে জো ও সোফির মধ্যে। ‘দ্য ট্যুর’ চলাকালীন দুই সন্তানের দায়িত্ব একা হাতে সামলাচ্ছেন জো। সোফি নাকি তেমনভাবে সময়ই দিচ্ছেন না পরিবারকে। অথচ, ‘গেম অফ থ্রোন্স’-এর সৌজন্যে জনপ্রিয়তা অর্জন করার পরে তেমন কোনো উল্লেখযোগ্য কাজও করেননি সোফি। হলিউডে কানাঘুষা, সোফির উদাসীনতাই নাকি তার ও জোয়ের মধ্যে বিবাদের মূল কারণ।

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে একে অপরকে ব্যক্তিগত স্তরে চেনেন জো ও সোফি। প্রেমে পড়তে তেমন সময় লাগেনি দুই তারকার। সোফির জীবনের অন্যতম দুর্বল মুহূর্তে তার পাশে ছিলেন জো। ২০১৯ সালে লাস ভেগাসে বিয়ে সারেন যুগল। চলতি বছরের প্রথম দিকে হলিউডের ‘ওয়াক অফ ফেম’-এ জায়গা পায় ‘জোনাস ব্রাদার্স’। ওই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন সোফি। যদিও সম্প্রতি ‘জোনাস ব্রাদার্স’-এর কোনো কনসার্টেই দেখা মেলেনি ‘গেম অফ থ্রোন্স’ খ্যাত তারকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ‘ভুল’ থেকেই কিংবদন্তি হয়ে উঠেছে ১০ নম্বর জার্সি, যা জানলে অবাক হবেন

নারায়ণগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২০

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠক

যে কারণে ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে ছবি তোলেনি লেবানন

১৫ দফা যৌথ ঘোষণা / তিস্তা প্রকল্পে সহায়তা দেবে চীন

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ

মারা গেলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী তারিক তাফু

ওমরাহ পালনে সৌদিতে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস

ইরানসহ ৩ দেশে দেড় কোটি ডলারের সহায়তা দেবে জাপান

১০

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত

১১

শনিবার ব্যাংক খোলা থাকবে যেসব জেলায়

১২

স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, নকআউটে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড?

১৩

৩ দিন পর কুয়েতে ফেরার কথা ছিল, কিন্তু চলে গেলেন ‘না ফেরার দেশে’

১৪

ফিফার যে সিদ্ধান্তে ক্ষুব্ধ ইরান ও মিসর

১৫

ফ্রান্সে প্রকাশ্যে মদ্যপানে নিষেধাজ্ঞা

১৬

লক্ষ্মীপুরে মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের

১৭

মোহাম্মদপুরে অভিযান, আওয়ামী লীগ নেতা ইমরান গ্রেপ্তার

১৮

ভিনির গোল বাতিল নিয়ে ফিফায় ব্রাজিলের নালিশ, টানল মেসির উদাহরণ

১৯

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার

২০
X