বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

স্মৃতি হারাচ্ছেন খ্যাতনামা অ্যাকশন তারকা ব্রুস

ব্রুস উইলিস ও এমা হেমিং। ছবি : সংগৃহীত
ব্রুস উইলিস ও এমা হেমিং। ছবি : সংগৃহীত

হলিউডের প্রখ্যাত অ্যাকশন তারকা ব্রুস উইলিস এখন কঠিন এক রোগের সঙ্গে লড়ছেন। ২০২৩ সাল থেকে তিনি ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া রোগে আক্রান্ত, যা তার স্মৃতি এবং দৈনন্দিন কার্যকলাপে প্রভাব ফেলছে। এর আগে ২০২২ সালে অ্যাফেসিয়া রোগের কারণে অভিনয় থেকে অবসর গ্রহণ করেন তিনি।

সম্প্রতি ব্রুসের স্ত্রী এমা হেমিং এক সাক্ষাৎকারে তার স্বাস্থ্যের অবনতি নিয়ে খোলামেলা কথা বলেন। গুড মর্নিং আমেরিকা অনুষ্ঠানে এমার নতুন বই ‘দ্য আনএক্সপেক্টেট জার্নি’ প্রসঙ্গে সাক্ষাৎকারের একটি ক্লিপ দেখানো হয়। বইটির মাধ্যমে এমা ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করার চেষ্টা করছেন।

এমা বলেন, ‘ডাক্তার আমাকে যখন এই রোগের নাম বললেন, আমি একদম কিছুই জানতাম না, এমনকি উচ্চারণও করতে পারছিলাম না। আমি সম্পূর্ণ আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। ব্রুস হয়তো অসুস্থ হলেও পুরোপুরি বুঝতে পারছিল না যে তার মস্তিষ্ক ধীরে ধীরে কাজ করা বন্ধ করছে। এখন আমরা ভিন্নভাবে তার সঙ্গে কথা বলি। প্রতিদিন সব ঠিক থাকে না, কিন্তু কিছু মুহূর্তে সে নিজেকে প্রকাশ করতে পারে।’

এমা আরও জানান, ডাক্তার দেখানোর আগে ব্রুস তার স্বাভাবিক মানুষ হিসেবে ছিলেন না। ‘খুবই কথা বলার স্বভাবের মানুষটি হঠাৎ চুপচাপ হয়ে গিয়েছিল। পরিবার মিলিত হলে সে যেন নিজেকে হারিয়ে ফেলত। দূরত্ব বোধ এবং ঠান্ডা আচরণ দেখাত, যা তার স্বাভাবিক উষ্ণতা ও স্নেহের সঙ্গে মেলেনি। এটি দেখাটা সত্যিই ভয়াবহ ছিল।’

ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ার কারণে ব্রুস এখন শৈশবের স্মৃতিতে আছে। এমা বলেন, ‘সে আমাদের মনে করতে পারে না, কিন্তু তার হাসি এখনো আমাদের মধ্যে আছে। যদিও সময় দ্রুত যাচ্ছে, আমি কৃতজ্ঞ যে সে এখনো আমাদের সঙ্গে আছে।’

ব্রুস উইলিস শুধু একজন অভিনেতা নন, তিনি কোটি ভক্তের অনুপ্রেরণা। অসাধারণ অভিনয় ও ক্যারিশমায় তিনি হলিউডকে সমৃদ্ধ করেছেন। আজ তিনি কঠিন এক রোগের সঙ্গে লড়ছেন, তবুও তার পরিবার তাকে ঘিরে রেখেছে এবং পাশে রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X