কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৯:২০ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের প্রতারণা বন্ধে মেটার নতুন উদ্যোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনলাইন প্রতারণা ও সাইবার হামলা থেকে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের রক্ষা করতে নতুন নিরাপত্তাসুবিধা ও সচেতনতামূলক কর্মসূচি চালু করেছে মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা।

নতুন এ উদ্যোগের আওতায় ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য ‘পাসকি’সহ একাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। পাসকি সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা আঙুলের ছাপ, মুখের ছবি বা পিন ব্যবহার করে নিজেদের অ্যাকাউন্টে লগইন করতে পারবেন। ফলে পাসওয়ার্ড চুরি বা ফাঁস হওয়ার ঝুঁকি কমবে।

মেটার তথ্য অনুযায়ী, অনলাইনে প্রতারকরা প্রায়ই হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলাকালে ফোনের পর্দা শেয়ার করতে বলে। এর মাধ্যমে তারা ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পিন বা যাচাইকরণ কোড হাতিয়ে নেয়। এই কৌশল ব্যবহার করে নিয়মিত প্রতারণার ঘটনা ঘটছে।

নতুন এ পরিবর্তনের ফলে হোয়াটসঅ্যাপে এখন থেকে কোনো ব্যবহারকারী অচেনা ব্যক্তির সঙ্গে ভিডিও কলে ফোনের পর্দা শেয়ার করতে চাইলে আগে থেকেই সতর্কবার্তা দেখানো হবে বলে জানানো হয়েছে।

এ উদ্যোগের আওতায় মেসেঞ্জারে চালু করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর প্রতারণা শনাক্তকরণ ব্যবস্থা। ফলে নতুন যুক্ত হওয়া কোনো আইডি থেকে সন্দেহজনক বার্তা এলে ব্যবহারকারী সতর্কবার্তা পাবেন এবং চাইলে সাম্প্রতিক বার্তাগুলো এআইয়ের মাধ্যমে যাচাই করাতে পারবেন। ব্যবহারকারীরা চাইলে প্রতারণা প্রতিরোধে করণীয় জানার পাশাপাশি সন্দেহজনক অ্যাকাউন্ট ব্লক বা মেটার কাছে অভিযোগ করতে পারবেন।

ফেসবুক ও ইনস্টাগ্রামে চালু করা হয়েছে ‘সিকিউরিটি চেকআপ’ সুবিধা। সুবিধাটি ব্যবহারকারীদের নিরাপত্তা সেটিংস পর্যালোচনায় সাহায্য করবে এবং পাসওয়ার্ড আপডেটসহ ব্যক্তিগত নিরাপত্তাসংক্রান্ত পরামর্শ দেবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য এসব নিরাপত্তাসুবিধা উন্মুক্ত করা হবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X