স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

শততম টেস্ট খেলতে নেমে সংবর্ধনা পেলেন মুশফিক

মুশফিকুর রহিমকে ঘিরে ছিলেন তার সতীর্থরা। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিমকে ঘিরে ছিলেন তার সতীর্থরা। ছবি : সংগৃহীত

প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিমকে ঘিরে ছিলেন তার প্রথম টেস্ট ও শততম টেস্টের সতীর্থরা। ঘটা করা আয়োজনে মুশফিক জানালেন নিজের প্রতিক্রিয়া। বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল সোয়া ৯টায় টসের পর শুরু হয় আয়োজন।

শুরুতেই মুশফিকের হাতে ‘১০০’ খোদাই করে লেখা বিশেষ টেস্ট ক্যাপ তুলে দেন হাবিবুল বাশার সুমন। ২০০৫ সালে লর্ডসেও তার মাথায় পরিয়ে দিয়েছিলেন টেস্ট ক্যাপ। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ঐতিহাসিক অর্জনের মুহূর্তে টেস্ট ক্যাপ ক্যাসকেড তুলে দেন বাংলাদেশের টেস্ট খেলোয়াড় নম্বর-১ আকরাম খান।

এরপর সতীর্থদের অটোগ্রাফ দেওয়া প্রথম টেস্ট ও শততম টেস্ট জার্সি তার হাতে তুলে দেন হাবিবুল বাশার ও নাজমুল হোসেন শান্ত। মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও নাজমূল আবেদীন। মুশফিকের প্রথম ও শততম টেস্টের সতীর্থদের সিগনেচার করা জার্সি উপহার দিয়েছেন নাজমুল ও হাবিবুল।

শততম টেস্টের আগে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুশফিক বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ এমন দারুণ একটা সুযোগের জন্য। যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাতে চাই। আমার পরিবারের সব সদস্য, বাবা-মাকে কৃতজ্ঞতা জানাতে চাই। বিশেষত আমার স্ত্রীকে, যে অনেক নির্ঘুম রাত কাটিয়েছে। আমার সতীর্থ, কোচ, বন্ধু ও সব ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই। আমি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আমিও বাংলাদেশ ক্রিকেটের জন্য একশ ভাগ দেব, যেমনটা সব সময় চেষ্টা করি। আয়ারল্যান্ড ক্রিকেট দলকেও ধন্যবাদ জানাতে চাই এখানে থাকার জন্য।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X