কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৫:২৭ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে নতুন চমক, আসছে ইনস্টাগ্রামের মতো ফিচার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফেসবুকে আসছে বেশ কিছু নতুন ফিচার, যা অনেকটাই ইনস্টাগ্রামের মতো। রিলস ফিডে এবার দেখা যাবে ‘ফ্রেন্ড বাবলস’, আরও থাকবে স্মার্ট সাজেশন সিস্টেম, যা এআই দিয়ে চালিত হবে।

মেটা বলছে, এই নতুন আপডেটের ফলে ফেসবুক হবে আরও ব্যক্তিগত, প্রাণবন্ত এবং বন্ধুদের সঙ্গে সংযোগ আরও সহজ হবে। ব্যবহারকারীরা পছন্দের কনটেন্টও দ্রুত খুঁজে পাবেন।

নতুন কী থাকছে

আরও বেশি নতুন ভিডিও : নতুন অ্যালগরিদমের কারণে এখন রিলসে দেখা যাবে আগের তুলনায় ৫০% বেশি নতুন ও সাম্প্রতিক ভিডিও।

স্মার্ট সাজেশন : এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এখন বুঝবে আপনি কী ধরনের কনটেন্ট পছন্দ করেন এবং সে অনুযায়ী সাজিয়ে দেবে ভিডিওগুলো।

আরও পড়ুন : চুল পড়া কমানোর ঘরোয়া উপায়

আরও পড়ুন : ওজন কমাতে গিয়ে ঝুলে যাচ্ছে ত্বক? সমাধান কী

নতুন ইন্টারফেস : Not Interested বোতামে ক্লিক করে এখন আপনি বলে দিতে পারবেন কোন ভিডিওগুলো আপনি দেখতে চান না। এছাড়া রয়েছে ভিডিও সেভ করা ও নিজের মতো করে কালেকশন সাজানোর সুবিধাও।

টাইমলি কনটেন্ট : রিলস ফিড এখন বেশি জোর দেবে ‘এই মুহূর্তে কী ঘটছে’ তার উপর। অর্থাৎ সময়োপযোগী ও সাম্প্রতিক ভিডিওগুলোই বেশি দেখা যাবে।

এআই-চালিত সার্চ সাজেশন : টিকটকের মতো, এখন ভিডিওর নিচে থাকবে এমন কিছু কিওয়ার্ড, যা আপনার দেখা ভিডিওর সঙ্গে মিল আছে। এতে করে আপনি আরও সহজে কনটেন্ট খুঁজে পাবেন।

এআই এখন আরও শক্তিশালী। মেটার প্রোডাক্ট প্রধান জগজিৎ চাওলা জানিয়েছেন, যারা এআই দিয়ে বানানো কনটেন্টে আগ্রহী, তারা এমন ভিডিও আরও বেশি পাবেন। আর যারা পছন্দ করেন না, তাদের ক্ষেত্রে এমন ভিডিও কম দেখানো হবে।

তিনি আরও জানান, এখন এমনকি ওপেনএআইর Sora বা Midjourney দিয়ে বানানো ভিডিওগুলোকেও সাধারণ ভিডিওর মতো গুরুত্ব দেবে ফেসবুকের অ্যালগরিদম।

ব্যবহারকারীর প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণ

এখন ব্যবহারকারীর নেতিবাচক প্রতিক্রিয়া (যেমন- না পছন্দ করা, স্কিপ করা) অ্যালগরিদম বুঝতে পারবে, যাতে বিরক্তিকর কনটেন্ট দ্রুত বাদ দেওয়া যায়।

আরও পড়ুন : বৃষ্টিতে মন ভালো করা খিচুড়ির ৫ দারুণ রেসিপি!

আরও পড়ুন : এই ৩ ফলের রসে স্বাভাবিকভাবে বাড়তে সাহায্য করে সন্তানের উচ্চতা

মেটা বলছে, এই আপডেট শুধু ভিডিও দেখা বাড়ানোর জন্য নয়, মানুষের মধ্যে সামাজিক সংযোগ ফিরিয়ে আনার জন্যও করা হচ্ছে। তাদের লক্ষ্য, ফেসবুক আবার বন্ধুদের সঙ্গে যুক্ত থাকার একটি জায়গা হয়ে উঠুক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য যাত্রা

বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া সমালোচনা

১০

বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ভারত

১১

যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

১২

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবোঝাই বাস

১৩

বারে ৩ বার বল লাগলে গোল, চোটের ভান করলেই শাস্তি?

১৪

‘এনসিপিকে জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে’

১৫

ঐতি‌হ্যে সমৃদ্ধ দামুড়হুদার প্রাণ‌কে‌ন্দ্র, তবুও উন্নীত হয়‌নি পৌরসভায় 

১৬

শরীয়তপুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় দুর্ঘটনা, আহত ৪

১৭

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

১৮

দালালকে ধরে হাসপাতালের ড্রেন পরিষ্কার করাল ছাত্রদল

১৯

ইরানের হাতে এখনও ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র রয়েছে : ট্রাম্প

২০
X