বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ফের প্রেমে মজেছেন জেসিকা আলবা

জেসিকা আলবা I ছবি: সংগৃহীত
জেসিকা আলবা I ছবি: সংগৃহীত

জীবন থেকে বিচ্ছেদের ছায়া কাটিয়ে ফের প্রেমে মজেছেন হলিউড অভিনেত্রী জেসিকা আলবা। সপ্তাহান্তে ওয়েস্ট হলিউডে অনুষ্ঠিত ‘বেবি ২ বেবি’ অনুষ্ঠানের গালার লাল গালিচায় অভিনেতা ড্যানি রামিরেজ-এর হাত ধরে হাজির হয়ে যেন গোটা দুনিয়াকে জানিয়ে দিলেন, হ্যাঁ, আমি আবারও ভালোবাসায় বিশ্বাস করি।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ‘বেবি ২ বেবি’ গালায় আলবা ও রামিরেজের একসঙ্গে উপস্থিতি ছিল স্পটলাইটের কেন্দ্রবিন্দু। ‘ডার্ক অ্যাঞ্জেল’-খ্যাত এই অভিনেত্রী তার সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেন, যেখানে একটি ছবির ক্যাপশন ছিল, ‘জেসিকা আলবা তার সুখের সময় পার করছেন।‘

তার প্রকাশিত ছবিগুলোর মধ্যে রামিরেজের সঙ্গে তার হাস্যোজ্জ্বল মুহূর্ত যেন অনেক প্রশ্নের উত্তর একসঙ্গে দিয়ে দিল। অনুষ্ঠান শেষে তারা একে অপরের সঙ্গে তোলা সেলফিও পোস্ট করেছিলেন, যদিও পরদিন সেগুলো রহস্যজনকভাবে মুছে যায়।

এটাই প্রথম নয়—গত মে মাসে লন্ডনে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হয়, জুলাইয়ে একসঙ্গে ছুটি কাটান কানকুনে, সেপ্টেম্বরে ইউএস ওপেনে প্রকাশ্যে ভালোবাসা দেখাতে দ্বিধা করেননি। এমনকি জেসিকার বাবার জন্মদিনের ছবিতেও দেখা যায় ড্যানিকে। অক্টোবরের এক ছবিতে তারা অস্ট্রেলিয়ার বায়রন বে-এর সৈকতে হাত ধরাধরি করে হাঁটছেন।

জানা যায়, ‘তারা অনেক আগে থেকেই বন্ধু ছিলেন, পরে সম্পর্কটি রোমান্টিক হয়ে ওঠে। জেসিকা এখন নিজের জীবনের নতুন সময় উপভোগ করছেন।‘

রামিরেজকে সম্প্রতি দেখা গেছে ‘দ্য লাস্ট অফ আস’-এর ম্যানি আলভারেজ চরিত্রে। তার ঝুলিতে আরও আছে ‘টপ গান: ম্যাভেরিক’, ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ ও ‘ব্ল্যাক মিরর’-এর মতো প্রজেক্ট।

অন্যদিকে, আলবা চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বামী ক্যাশ ওয়ারেন থেকে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ করেন। ২০০৮ সালে বিয়ে করা এই দম্পতির রয়েছে তিন সন্তান—অনর, হ্যাভেন ও হেইস।

এর আগে বিচ্ছেদের পর নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে আলবা লিখেছিলেন, ‘আমরা একসঙ্গে অনেকটা পথ পেরিয়েছি। এখন সময় এসেছে নিজ নিজ পথে নতুন যাত্রা শুরু করার, ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রেখে।'

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১০

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১১

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১২

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৩

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৪

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৫

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৬

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৭

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৯

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

২০
X