কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০১:২৮ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

তাপমাত্রা ১২ ডিগ্রিতে নামতে পারে যেসব অঞ্চলে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীত পড়েছে। দুপুর থেকে বিকেল না গড়াতেই ঠান্ডা বাতাসে জানান দিতে থাকে শীত দুয়ারে দাঁড়িয়ে। এরই মধ্যে তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে নেমে এসেছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে আগামী ১৩ নভেম্বর মধ্যে দেশের সর্বনিন্ম তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিডব্লিউওটি ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বিডব্লিউওটি জানায়, আগামী ১৩ নভেম্বর দেশের সর্বনিন্ম তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এজন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে উত্তরের ঠান্ডা বাতাস।

সংস্থাটি আরও জানায়, তবে মঙ্গলবার (১১ নভেম্বর) হয়ে গেলেও সারা দেশে তেমন সক্রিয় হতে পারেনি শীত। এই অবস্থায় আগামী ৭২ ঘণ্টায় উত্তরপশ্চিমাঞ্চলের রাতের তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির ঘরে নামতে পারে।

বিডব্লিউওটি জানায়, তবে আগামী ৩ দিন শুধু রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের কিছুকিছু স্থানেই তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রিতে নামতে পারে। এ ছাড়া বাকি বিভাগগুলোতে ১৭ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

এদিকে আজ মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। এর আগের দিন সোমবার সকালে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X