চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

জাল নোটের মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

আদালত ভবন, চট্টগ্রাম। ছবি : কালবেলা
আদালত ভবন, চট্টগ্রাম। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার এক যুগ আগের জাল নোট জব্দ করার এক মামলায় মো. আবুল কাশেম নামের এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ও চট্টগ্রাম মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-৮-এর বিচারক বেগম সিরাজাম মুনীরা এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কাশেম কক্সবাজারের উখিয়া থানার পশ্চিম হলদিয়া এলাকার মৃত আবুল বশরের ছেলে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, পাঁচজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে জাল নোটের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. আবুল কাশেমকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, পাঁচজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে জাল নোটের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. আবুল কাশেমকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২২ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে রাজাখালী ব্রিজের উত্তর পাশে অভিযান চালিয়ে পুলিশ আবুল কাসেমে থেকে থেকে এক হাজার টাকার ২৮টি জাল নোট মোট ২৮ হাজার টাকা উদ্ধার করে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নগরের বাকলিয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল করিম বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৪ সালে আদালতে অভিযোগপত্র জমা দিলে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(এ) ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১১

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১২

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৩

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৪

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৫

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৬

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৭

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৮

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৯

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

২০
X