সিলেট ব্যুরো
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটজুড়ে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

সিলেটে নাশকতা এড়াতে বিশেষ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি : সংগৃহীত
সিলেটে নাশকতা এড়াতে বিশেষ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি : সংগৃহীত

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) ঘিরে নাশকতা এড়াতে বিশেষ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগামী ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায়ের তারিখ নির্ধারণ হতে যাচ্ছে। রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী লীগের পলাতক নেতারা। এতে জনমনে ভয়ভীতি ছড়াতে ছোট ছোট ঝটিকা মিছিল শুরু করেছে সিলেটসহ সারা দেশে।

আরও জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকায় ঝটিকা মিছিল করে। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। রাতেই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করে সিলেট মহানগর পুলিশ।

অন্যদিকে সোমবার সিলেট-ঢাকা মহাসড়কে মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছাত্রলীগের সাবেক নেতারা, যারা জুলাই আন্দোলনের বিভিন্ন হত্যা মামলায় অভিযুক্ত রয়েছেন, তারা ফেসবুকে উসকানিমূলক স্ট্যাটাস পোস্ট দিচ্ছেন।

র‌্যাব-৯-এর মিডিয়া শাখার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ কালবেলাকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, যদি কোনো নাশকতা হয়, সেটা মোকাবিলায় সকল প্রস্তুতি রয়েছে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, এ পর্যন্ত আমাদের কাছে কোনো সংবাদ নেই। তবে, কোনো ধরনের নাশকতার চেষ্টা করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ। তাদের কোনো কর্ম কিংবা অপকর্মের তৎপরতা চালাতে দেওয়া হবে না। আমরা সতর্ক আছি, কঠোর অবস্থানে আছি।

তিনি আরও বলেন, এ পর্যন্ত সিলেটে কোনো আশঙ্কা নেই। এর পরও মহানগর পুলিশ অতিরিক্ত নজরদারি বাড়িয়েছে। যারাই নাশকতার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১০

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১১

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১২

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৩

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৪

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৫

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৬

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৭

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৮

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৯

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

২০
X