বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

আসছে ব্ল্যাক প্যান্থার ৩

ব্ল্যাক প্যান্থার I ছবি: সংগৃহীত
ব্ল্যাক প্যান্থার I ছবি: সংগৃহীত

বহুদিনের জল্পনা-কল্পনার পর অবশেষে এলো সেই মুহূর্ত। বিশ্বব্যাপী কোটি ভক্তের হৃদস্পন্দন বাড়িয়ে ফের পর্দায় ফিরতে চলেছে ‘ব্ল্যাক প্যান্থার’। তৃতীয় কিস্তির সম্ভাবনা নিয়ে নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার নিজেই বোমা ফাটালেন পরিচালক রায়ান কুগলার। ‘সিনার্স’ ছবির প্রচারের মাঝেই এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি যেন ভক্তদের উচ্ছ্বাসের মাত্রা আরও বাড়িয়ে দিলেন, ইঙ্গিত দিলেন—ওয়াকান্ডার দরজা আবার খুলছে, আর শুরু হতে চলেছে নতুন এক মহাকাব্যিক অধ্যায়।

সম্প্রতি সেই অনুষ্ঠানে যখন তৃতীয় কিস্তি নিয়ে প্রশ্নের সম্মুখীন হন, তখন তিনি বলেন, ‘হয়তো তোমার জায়গায় থাকলে আমি বলতাম, ‘আমি পুরোপুরি হ্যাঁ-ও বলছি না, আবার না-ও করছি না’। তবে এই বিষয়টি নিয়ে আমরা সবাই মিলে জোরদার চেষ্টা চালাচ্ছি। এটা আমাদের আগামী ছবি।’ এই ছবির মাধ্যমে কিংবদন্তি অস্কারজয়ী অভিনেতা ডেনজেল ওয়াশিংটন হয়তো মার্ভেল ইউনিভার্সে পা রাখতে চলেছেন। কিছুদিন আগেই ডেনজেল নিজে জানিয়েছিলেন, কুগলার নাকি তার জন্য ‘ব্ল্যাক প্যান্থার ৩’-এর একটি চরিত্র লিখছেন।

পরে কুগলারও সেই গুঞ্জন নিশ্চিত করে বলেন, ‘ডেনজেলের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। যদি উনি এই ছবির জন্য আগ্রহী হন, তাহলে তো হবেই এই ছবি।’

২০১৮ সালে চ্যাডউইক বোসম্যানের নেতৃত্বে প্রথম ‘ব্ল্যাক প্যান্থার’ ছবিটি মুক্তি পাওয়ার পর এটি শুধু একটি সিনেমা থাকেনি, বরং আফ্রো-ফিউচারিস্টিক ডিজাইন, ওয়াকান্ডার রাজনীতি এবং টি’চালার আইকনিক চরিত্রের কারণে এটি পরিণত হয়েছিল একটি সাংস্কৃতিক বিপ্লবে।

তবে ২০২০ সালে চ্যাডউইকের অকালপ্রয়াণ গোটা মার্ভেল টিমের জন্য বিশাল ধাক্কা ছিল। তার অনুপস্থিতিতে তৈরি হয় ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’, যেখানে শুরি (লেটিশিয়া রাইট) ভাইয়ের উত্তরাধিকার রক্ষা করে নতুন ‘ব্ল্যাক প্যান্থার’ হিসেবে আবির্ভূত হন এবং রামোন্ডার মৃত্যু গল্পে আবেগের বন্যা নিয়ে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X